হিন্দু নববর্ষের সময় কেরিয়ার থেকে ব্যবসায় উন্নতি করতে পারবেন এই রাশিরা
২২ মার্চ থেকে হিন্দু নববর্ষ শুরু। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে।
হিন্দু ধর্মে বাংলা নববর্ষের এক বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় দেবী লক্ষ্মী ও গণেশের পূজা করা হয়। প্রতিবছর চৈত্র মাসের শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতে হিন্দু নববর্ষ শুরু হয়। এই দিন থেকে কিন্তু শুরু হয় চৈত নবরাত্রিও। নতুন বছর ২০৮০ বিক্রম সংবদ। একে পিঙ্গলও বলা হয়। এই সময় বারো রাশির জাতক-জাতিকের উপর বিশেষ প্রভাব পড়ে। ৩০ বছর পর শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ২২ মার্চ হিন্দু নববর্ষ শুরু, ঠিক একমাস পর অর্থাৎ ২২ এপ্রিল বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। ১২ বছর পর মেষ রাশিতে যাত্রা করবে এই গুরু গ্রহ। এসময় সকল রাশির উপরে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলবে বৃহস্পতি। এই সময়ে অর্থাৎ হিন্দু নববর্ষের সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বারা খুলবে, সকল কাজে সাফল্য অর্জন করতে পারবেন, দেখুন সেই রাশিরা কারা।

মিথুন রাশি
এই সময় আপনার ব্যক্তিত্বের উপর আরোও প্রভাব পড়বে অর্থাৎ আপনার ব্যক্তিত্ব আরও বাড়বে। গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যেতে পারবেন। ভাগ্য আপনার সহায় থাকবে। চাকরি থেকে ব্যবসায় সকল ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার। এসময় আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানে আপনার সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি
এই রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্য নিশ্চিত। যদি আপনি দূরে কোথাও ভ্রমণে যান সেখান থেকে আপনার আর্থিক লাভ হবে। ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

তুলা রাশি
এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। গুপ্ত কোনও রোগ আপনার মাথা চাড়া দেবেন। শরীর আপনার ভালোই যাবে। জীবনে এগিয়ে চলার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। এতে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে। আর্থিক দিকে অনেক উন্নতি লাভ করতে পারবেন।

ধনু রাশি
এই সময়টি আপনার জন্য খুব ভালো সময়। আপনার সাহস ও বীরত্ব ক্রমশ বাড়তে থাকবে। আপনার জীবনে আনন্দ ভরে উঠবে। বন্ধু-বান্ধবের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। পরিবার আপনার সহায় থাকবে। মানসিকভাবে আপনি খুব সুস্থ থাকবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications