Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংখ্যাতত্ত্ব অনুযায়ী কেমন যাবে আগামী জুলাই মাস? জেনে নিন মুলাঙ্কের রাশিফল

সংখ্যাতত্ত্ব অনুযায়ী কেমন যাবে আগামী জুলাই মাস? জেনে নিন মুলাঙ্কের রাশিফল

সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২২ সালের জুলাই মাসে বেশ শুভ হতে চলেছে বেশকিছু মুলাঙ্কের জাতক জাতিকাদের জীবন। কয়েকটি মুলাঙ্কের জাতকরা আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন। আবার অন্যদিকে কিছু মুলাঙ্কের ব্যক্তিরা দীর্ঘ ভ্রমণে যাওয়ার অবকাশ পাবেন। এছাড়া অনেকেই ব্যবসা থেকে মুনাফা অর্জন করবেন। জেনে নেওয়া যাক আগামী মাস অর্থাৎ ২০২২ সালের জুলাই মাস সমস্ত মুলাঙ্কের জাতক জাতিকার জন্য কেমন যেতে চলেছে।

মুলাঙ্ক ১

মুলাঙ্ক ১

আগামী জুলাই মাসটি মুলাঙ্ক ১-এর জাতক জাতিকাদের মিশ্র ফল দেবে। যদি ব্যবসায় কিছুটা সমস্যা অনুভব করা যেতে পারে। সেই সঙ্গে চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়বেন। ব্যক্তিগত স্তরে আত্মবিশ্বাস থাকবে এবং মাসের প্রথমার্ধে একটি নতুন প্রেমের সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদির জন্য সব রকম প্রচেষ্টা সফল হবে। কিন্তু এই মাসে চর্মরোগে ভোগার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: সাদা,

শুভ সংখ্যা:

মুলাঙ্ক ২

মুলাঙ্ক ২

আসছে জুলাই মাসে অনেক দিক থেকে অর্থ উপার্জন করা যেতে পারে। পুরানো ঋণ ইত্যাদি থেকে মুক্ত হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ সফল হবে। প্রেমের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কে বিবাদের পরিস্থিতি তৈরি হবে, যার কারণে পরিবারে উত্তেজনা থাকবে। মানসিক চাপের পরিবেশের কারণে শিক্ষার্থীদের মন পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকবে। শারীরিকভাবে এই মাসে সুস্থ বোধ করবেন।

শুভ রং: হলুদ,

শুভ সংখ্যা: ২৭

মুলাঙ্ক ৩

মুলাঙ্ক ৩

এই মাসে এই মুলাঙ্কের জাতক জাতিকাদের আর্থিক লাভ হতে পারে। দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা হতে পারে। এই মাসে ইন্টারনেটের মাধ্যমে কিছু বড় সুবিধা লাভ হতে পারে, জা আগামী দিনে অনেক সমস্যার সমাধানে কাজে লাগবে। পরিবারেও দেখা যাবে ঐক্য ও ভালোবাসা। কারও চরিত্রের অপবাদ এড়িয়ে চলুন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন।

মুলাঙ্ক ৪

মুলাঙ্ক ৪

এই মাসে, পুরানো অমীমাংসিত প্রকল্পগুলি শেষ হওয়ার কারণে অর্থনৈতিক অগ্রগতি হবে। নতুন পরিচিতি থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। এই মাসে এই মুলাঙ্কের ব্যক্তিরা আর্থিক সুবিধা পাবেন। যদি বেকার হন তবে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। বড় কোনও বিনিয়োগ জুলাই মাসে এড়িয়ে চলাই ভালো। এ মাসে শিক্ষাক্ষেত্রে আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে।

শুভ রংঃ গাঢ় নীল,

শুভ সংখ্যা

মুলাঙ্ক ৫

মুলাঙ্ক ৫

এই মাসটি ব্যবসা এবং চাকরির জন্য ভাল হবে। প্রেমের সম্পর্ক এবং বন্ধুত্বে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধান থাকা জরুরী। জমি বাড়ি ইত্যাদি কেনার সম্ভাবনা রয়েছে। যাঁর শিক্ষা ক্ষেত্রে কাজ করতে চান তাঁরা এই মাসে সাফল্য পাবেন। পশুদের দ্বারা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

মুলাঙ্ক ৬

মুলাঙ্ক ৬

এই মাসটি এই মুলাঙ্কের জাতক জাতিকাদের জন্য নানা রকমের সমস্যা নিয়ে আসছে। বিবাহিত জীবনে সাময়িক বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। বিবাহবিচ্ছেদও হতে পারে, তাই সাবধান। আর্থিক অবস্থা ভালো থাকবে। শিক্ষার্থীরা ভুল বিষয় নিয়ে সমস্যায় পড়তে পারে, সেদিকে নজর রাখতে হবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৭

মুলাঙ্ক ৭

মুলাঙ্ক ৭

আগামী জুলাই মাসটি এই মুলাঙ্কের ব্যক্তিদের জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসছে। ব্যবসায় লাভ বাড়বে, কেউ ব্যবসা বা দোকানের ক্ষেত্রে নতুন ইউনিট খুলতে পারেন। চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন ভালো থাকার ফলে স্বাস্থ্যও ভালো থাকবে। মাসের প্রথমার্ধে কিছু বড় কেনাকাটার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: ধূসর সাদা,

শুভ সংখ্যা: ২

মুলাঙ্ক ৮

মুলাঙ্ক ৮

এই মাসে, জীবনে অনেক সংগ্রাম হলেও অর্থের লাভ হবে। এই মাসে বহুদিনের খন ইচ্ছা পূরণ হবে। সন্তান সুখ পাবেন এবং দাম্পত্য জীবন আনন্দময় হবে। এই মাসে পুরানো ঝগড়া থেকে মুক্তি পাবেন পাশাপাশি পুরানো রোগ থেকেও মুক্তি পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভাগ্যের সমর্থন পাবেন।

শুভ রং: হালকা নীল

শুভ সংখ্যা: ৭

মুলাঙ্ক ৯

মুলাঙ্ক ৯

এই মাসে জীবনে অনেক পরিবর্তন দেখা যাবে কিন্তু এটি শুধুমাত্র অল্প সময়ের জন্য হবে। বাড়িতে কিছু পরিবর্তন হবে। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় কথায় সতর্ক থাকুন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১১

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+