কর্মক্ষেত্র থেকে পারিবারিক জীবন, কেমন যেতে চলেছে মুলাঙ্ক অনুযায়ী গোটা সপ্তাহ?

কর্মক্ষেত্র থেকে পারিবারিক জীবন, কেমন যেতে চলেছে মুলাঙ্ক অনুযায়ী গোটা সপ্তাহ?

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী একাধিক গণনা পদ্ধতি রয়েছে যেখান থেকে যে কোনও জাতক জাতিকাদের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভ করা যায়। সেই ক্ষেত্রে একটি পদ্ধতি হল মুলাঙ্ক বিচার করে গণনা। নিউমেরোলজি বা সংখ্যা গণনায় ভাগ্য গণনা করা যায় জ্যোতিষ বিদ্যা অনুযায়ী। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে জেনে নেওয়া যাক সাপ্তাহিক সংখ্যাবিদ্যার রাশিফল।

মুলাঙ্ক ১

মুলাঙ্ক ১

এই সপ্তাহে সহকর্মীদের সহযোগিতায় ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন। এই মুলাঙ্কের যে সকল ব্যক্তিরা চাকরি করেন তাঁদের জীবনে অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে ভ্রমণ করতে হতে পারে। কোনও বিদেশী ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে তবে মায়ের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৭

মুলাঙ্ক ২

মুলাঙ্ক ২

জুন মাসের এই সপ্তাহে অনেক ক্ষেত্রে হয়রান হতে হবে। তর্ক-বিতর্ক এড়ানোর চেষ্টা করুন। ভ্রমণ বা গাড়ি চালানোর সময় আর্থিক ও শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকুন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে স্ত্রীর কাছ থেকে ভালো কোনও খবর পাবেন।

শুভ রং: হালকা রঙ

শুভ সংখ্যা: ২৮

মুলাঙ্ক ৩

মুলাঙ্ক ৩

জুন মাসের এই সপ্তাহে এই মুলাঙ্কের ব্যক্তিরা কাজের ক্ষেত্রে সম্মান পাবেন। কিন্তু পরিবারে অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক অবস্থা খারাপ হবে। এই সপ্তাহে কোনও আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। অবাঞ্ছিত অতিথিদের কারণে পরিবারের পরিবেশ খারাপ থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা:

মুলাঙ্ক ৪

মুলাঙ্ক ৪

জুন মাসের এই সপ্তাহে আয়ের চেয়ে বেশি ব্যয় হবে। চাকরিজীবী হলে কাজের চাপ মনকে বিরক্ত করবে। পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। প্পরিবারে বাবা এবং অফিসে উচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে কাজের ব্যাপারে সুবিধা পাবেন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা:

মুলাঙ্ক ৫

মুলাঙ্ক ৫

এই মুলাঙ্কের ব্যক্তিদের এই সপ্তাহে কিছু নতুন পরিকল্পনার কারণে মন উত্তেজিত থাকবে। পুরনো আটকে থাকা টাকা পেয়ে আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে। হার্ট বা ডায়াবেটিস রোগের কারণে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। তবে সব ধরনের প্রতিযোগিতায় সাফল্য পাবেন।

শুভ রং: ধূসর-সাদা

শুভ সংখ্যা:

মুলাঙ্ক ৬

মুলাঙ্ক ৬

এই মুলাঙ্কের মানুষরা এই সপ্তাহে প্রেমের প্রস্তাব পেতে চলেছেন। পরিবারের সঙ্গে সময় কাটবে। কেরিয়ারের ক্ষেত্রে আয়ের নতুন পথ তৈরি হবে। এই সপ্তাহে কোনও প্রিয়জনের কাছ থেকে দামী উপহার পেতে পারেন। কিডনি ও অন্ত্রের রোগের কারণে সপ্তাহান্তে সমস্যা হবে।

শুভ রং: হালকা বেগুনি

শুভ সংখ্যা:

মুলাঙ্ক ৭

মুলাঙ্ক ৭

এই সপ্তাহে বন্ধু বা সহকর্মীদের সঙ্গে কোথাও পিকনিক করতে যাওয়ার সম্ভাবনা আছে। নিজের জীবনের গোপনীয়তা প্রকাশ করা এড়িয়ে চলুন অন্যথায় বিবাহিত জীবন সমস্যায় পড়তে পারে। পরিবার নিয়ে কেনাকাটা করতে যেতে হতে পারে এবং আয়ের চেয়ে খরচ বেশি হবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৮

মুলাঙ্ক ৮

মুলাঙ্ক ৮

এই সপ্তাহে এই মুলাঙ্কের ব্যক্তিরা কাজের ক্ষেত্রে অগ্রগতি পাবেন। অতীতে করা আর্থিক বিনিয়োগ থেকে লাভ পাবেন। ধর্মীয় ভ্রমণের যোগফল তৈরি হচ্ছে। এছাড়াও পরিবারে সকলের সঙ্গে বেশ হালকা মেজাজে দিন কাটবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১১

মুলাঙ্ক ৯

মুলাঙ্ক ৯

এই সপ্তাহে নিজের চেহারা বা সৌন্দর্য নিয়ে বেশি চিন্তিত হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে এবং কাজের ক্ষেত্রে সহকর্মীদের থেকেও সহযোগিতা পাবেন। জ্বর বা উচ্চ রক্তচাপের কারণে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। জীবনে কোনও পথপ্রদর্শকের সাক্ষাৎ লাভ করবেন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা:

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+