চাকরি বা ব্যবসায়ে অগ্রগতি পাওয়ার জন্য করুন এই সামান্য উপায়, লাভ হবে অপার ধন সম্পত্তি

চাকরি বা ব্যবসায়ে অগ্রগতি পাওয়ার জন্য করুন এই সামান্য উপায়, লাভ হবে অপার ধন সম্পত্তি

সকল মানুষ নিজের কর্মক্ষেত্রে উন্নতি করতে চান। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অনেকেই চান যে অনেক অগ্রগতি হোক। সব মানুষের মধ্যেই সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। সবাই চায় তাদের ব্যবসা-বাণিজ্য বাড়ুক। যাতে তাঁদের বাড়িতে অর্থের কোনও অভাব না হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে বহু চেষ্টার পরেও চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সকলে ততটা উন্নতি করতে পারেন না যতটা তাঁরা পরিশ্রম করেন। আবার সেই দিক থেকে এমনও দেখা যায় যে সামান্য পরিশ্রমেই অনেকে অনেক উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন। তাই এইসব ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রেখে কাজ করা উচিত। জ্যোতিষশাস্ত্রে একটি বিশ্বাস আছে যে ব্যবসায় উন্নতি করতে কিছু বিশেষ কাজ করতে হয়। যার কারণে উন্নতির সুযোগ বাড়ে। এবং তাঁরা ব্যবসায় সাফল্য পান। যদি চাকরি বা ব্যবসায়ে কেউ উন্নতি করতে চান তাহলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবেন কী করে? জেনে নিন।

মা লক্ষ্মীকে তুষ্ট করা

মা লক্ষ্মীকে তুষ্ট করা

চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করার জন্য সবার আগে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা খুবই দরকার। কারণ মা লক্ষ্মী হলেন ধন ও সম্পদের দেবী। দেবী লক্ষ্মীকে খুশি করতে প্রতিদিন নিয়ম মেনে লক্ষ্মীর পূজা করা দরকার। এবং পুজো বিধি সম্পন্ন করার পর লক্ষ্মীর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কিংবা কর্পুর জ্বালিয়ে আরতি করলে খুব শুভ ফল লাভ হয়। প্রসাদ হিসেবে মা লক্ষ্মীকে মধু নিবেদন করা ভালো।

 শিব ও পার্বতীর পূজা

শিব ও পার্বতীর পূজা

তবে শুধুমাত্র দেবী লক্ষ্মীর উপাসনা করলেই যে চাকরি বা ব্যবসায়ে উন্নতি হয় তা নয়। তাই রোজ নিয়ম করে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করলে খুব ভালো ফল লাভ করা সম্ভব হয়। এছাড়াও মহাদেব এবং পার্বতীকে হলুদ ফুল ও বস্ত্র নিবেদন করলে ব্যবসা বৃদ্ধি পায়, আর ব্যবসায় উন্নতিও হয়। যার কারণে টাকা রোজগারের সম্ভাবনা বেড়ে যায়।

 সূর্যদেবকে জল নিবেদন

সূর্যদেবকে জল নিবেদন

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ভগবান সূর্য নারায়ণকে প্রত্যক্ষ দেবতা রূপে পুজো করা হয়। শুধু তাই নয়, তাঁকে উন্নতি, সম্মান ও সৌভাগ্যের কারক হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। তাই চাকরি বা ব্যবসায় উন্নতি লাভ করতে গেলে সকালে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করলেও ব্যবসা বৃদ্ধি পায় এবং আটকে থাকা কাজ শেষ হয়। এবং সেই সঙ্গে চাকরির খেত্রেও পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায়।

দান করা

দান করা

জ্যোতিষ মতে জীবনে আর্থিক সংকট এড়াতে এবং চাকরি বা ব্যবসায়ে উন্নতি লাভের জন্য এবং প্রতি বুধবার সবুজ কাপড় ও সবুজ চুড়ি দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি যে কোনও আর্থিক সংকট থেকে মুক্তি দেয়। পাশাপাশি পরিবারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য বাড়িতে খির ও মিষ্টি জাতীয় খাবার তৈরি করে সমাজের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ব্যক্তিদের দান করলেও অনেক উপকার পাওয়া যায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+