'ফ্রাইডে থার্টিন'-এ বিরল পূর্ণিমার চাঁদ কোন প্রভাব ফেলতে পারে জীবনে! ২০ বছর পর আজ কী ঘটবে
আজ রাতের পূর্ণিমা ঘিরে জরুরি তথ্য
১৩ তারিখ শুক্রবারের রাতে আজ এক বিরল পূর্ণিমার চাঁদ দেখা যেতে চলেছে আকাশে। প্রায় ২০ বছর পর আকাশে ১৩ তারিখের শুক্রবারে এমন পূর্ণিমার চাঁদ দেখা যাবে বলে জানা গিয়েছে। যে ঘটনাকে 'হারভেস্ট মুন' হিসাবে তকমা দেওয়া হয়েছে। কেন এমন নাম 'হারভেস্ট মুন'? কেনই বা ১৩ তারিখের শুক্রবারের রাতে এই পূর্ণিমা এতটা গুরুত্বপূর্ণ? একনজরে দেখে নেওয়া যাক।

' হারভেস্ট মুন' কাকে বলে?
আজ থেকে ২৩ সেপ্টেম্বরের দিকে পৃথিবী জলবিষুবের দিকে চলার শুরুর দিন।
'হারভেস্ট মুন' হল সেই জলবিষুবের দিকে চলার আগে সবচেয়ে প্রথম পূর্ণিমা। মূলত, ২৩ সেপ্টেম্বর জল বিষুবের দিন গোটা পৃথিবীতে দিন আর রাত সমান হয়। আর তার আগে যে পূর্ণিমা রয়েছে, তাকে 'হারভেস্ট মুন ' বলা হয়।

কেন নাম 'হারভেস্ট মুন'?
সাধারণত সূর্যাস্তের পরের ৫০ মিনিটের মাথায় চাঁদ আকাশে দেখা যায়। আর আজকের চাঁদ সূর্যাস্তের ঠিক পরেই দেখা যাবে। আর সূর্যাস্তের রঙে চাঁদের রঙ মিশে যেতেই তার রূপ আলাদা হয়ে যায়।

২০ বছর পর ১৩-র শুক্রবারে বিরল পূর্ণিমা
মূলত উত্তর আমেরিকার একটা অংশের মানুষ শুক্রবারের ১৩ তারিখকে অত্যন্ত অশুভ মনে করেন। তবে এমন দিনে ২০ বছর পর পূর্ণিমা আসায় আজকের দিনটি নিয়ে রীতিমতো কৌতূহল রয়েছে মানুষের মধ্যে।

পূর্ণিমা কতক্ষণ থাকবে?
২০১৯ সালের 'হারভেস্ট মুন' ১৪ সেপ্টেম্বরের মধ্যরাতের পর ১২:৩৩ মিনিটে সবচেয়ে উজ্জ্বল হবে বলে জানা গিয়েছে। এরপর আবার ২০৪৯ সালে আবার 'হারভেস্ট মুন' দেখা যাবে।












Click it and Unblock the Notifications