শ্রাবণের অমাবস্যায় আজ রাশি অনুযায়ী এই গাছগুলি রোপণ করলে অর্থ-সম্পত্তি-সৌভাগ্য থাকবে তুঙ্গে

শ্রাবণের শিবরাত্রি পার হতেই এবার শ্রাবণ মাসের অমাবস্যা আজ থেকে পড়ছে। শ্রাবণ মাসের অমাবস্যাকে সাধারণত বলা হয় হরিয়ালি অমাবস্যা। এই অমাবস্যার সময় বিভিন্ন বৃক্ষ রোপণ হয় বলে এমন নাম। সবুজের সমাহারের শ্রাবণের অঝোর ধারার মধ্যেই বহু বৃক্ষ রোপণের কাজ চলে। কথিত রয়েছে হরিয়ালি অমাবস্যায় যদি একজন জাতক তাঁর বিশেষ কিছু গাছ লাগাতে পারেন তাহলে তাঁর ভাগ্য তুঙ্গে থাকে,অর্থ সম্পত্তি থেকে প্রাচুর্য ও সৌভাগ্য কখনও তাঁকে ছেড়ে যায়না। আজ ৮ অগাস্ট হরিয়ালি অমাবস্যা পড়েছে ২০২১ সালে। একনজরে দেখা যাক শ্রাবণের অমাবস্যায় আজ কোন কোন গাছ লাগালে তা কার্যকরী ফল দেয়। দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কোন কোন গাছ কতটা কার্যকরী।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জন্য আমলকি গাছ পোঁতা খুবই কার্যকরী হতে পারে। শ্রাবণের অমাবস্যার দিন অর্থাৎ ৮ অগাস্ট সকালের দিকে যদি এই গাছ রোপণ করা হয় , তাহলে তা মেষ রাশির পক্ষে মঙ্গলদায়ক হতে পারে। বৃষ রাশি জাতকরা যদি হরিয়ালি অমাবস্যায় জামের গাছ রোপণ করেন, তাহলে বহুদিনের কোনও জমা কষ্ট থেকে তাঁরা মুক্তি পাবেন। এরফলে সংসারে আসবে বহু প্রতীক্ষিত ভালো সময়।

মিথুন, কর্কট

মিথুন, কর্কট

মিথুন রাশির জাতকরা অমাবস্যায় যদি আজ চাঁপা ফুলের গাছ রোপণ করেন তাহলে হরিয়ালি অমাবস্যায় রীতিমতো সৌভাগ্য সমৃদ্ধির সুযোগ থাকবে। এই গাছের চারা লাগালে জীবনে বহু সমৃদ্ধি ও আনন্দ আসতে পারে। হরিয়ালি অমাবস্যায় এই গাছ তাঁদের পক্ষে লাকি প্রমাণিত হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা যদি হরিয়ালি অমাবস্যায় অশ্বত্থ গাছ রোপণ করেন তাহলে মনের ইচ্ছামতো ফল পেতে পারেন।

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

সিংহ রাশির জাতক জাতিকারা হরিয়ালি অমাবস্যায় পিতৃদোষ কাটিয়ে ফেলতে পারেন। তাঁদের কাছে এমন সুযোগ রয়েছে হরিয়ালি অমাবস্যায়। এই অমাবস্যায় যেমন পিতৃ তর্পণ করে অনেকে পিতৃদোষ কাটিয়ে ফেলেন,তেমনই সিংহ রাশির জাতক জাতিকারা বটগাছ রোপণ করে এই দোষ কাটিয়ে ফেলতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকারা যদি শ্রাবণের অমাবস্যায় বেল গাছ রোপণ করেন, তাহলে তা রীতিমতো ভালো ফল দায়ী। মনে করা হয়, বেল গাছ ঈশ্বর শিবের আরাধ্য জায়গা। আর শ্রাবণ শিবের মাস। সেই অনুযায়ী এই অমাবস্যায় এমন ফলগাছ রীতিমতো লাভজনক।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

তুলা রাশির জাতক জাতিকারা যদি আজ হরিয়ালি অমাবস্যায় যদি অর্জুন গাছ রোপণ করেন, তাহলে তা তাঁদের জীবনে বহু দিনের সমস্যাকে বিনাশ করবে। একই সঙ্গে এই দিনে এমন গাছ রোপণ করলে শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে। মূলত, অর্জুন গাছের বাকল ঔষধী হিসাবে কাজ করে।এই গাছের বাকল রীতিমতো কার্যকরী হৃদরোগের জন্য। তবে এই গাছ সহজে খুঁজে পাওয়া দুষ্কর। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দিনে নিম গাছ লাগালে তা রীতিমতো ভালো ফল দেবে বলে দাবি বহু শাস্ত্রজ্ঞের। উল্লেখ্য, নিম গাছের ঔষধি গুণ প্রবল। কথিত রয়েছে যে এলাকায় নিমন গাছ রয়েছে সেখানে বসবসা করলে নিমের হাওয়াতেও রোগ ,জ্বালা দূরে থাকে। সেই জায়গা থেকে নিমন গাছের গুরুত্ব অপরিসীম। এর সঙ্গেই যদি শ্রাবণের অমাবস্যায় আজ নিম গাছের চারা রোপণ করা যায়, তাহলে তার জ্যোতিষ মতে গুরুত্বও অপরিসীম হতে পারে।

ধনু ও মকর

ধনু ও মকর

ধনু রাশির জাতক জাতিকারা যদি কলকে ফুলের গাছ রোপণ করেন, তাহলে তা সুফল দিতে পারে। এই গাছ রোপণে দেবাদিদেব শিব খুশি হন বলে দাবি বহু জ্যোতিষবিদের। আর নীলকণ্ঠ যদি খুশি হন, তাহলে বহু আকাঙ্খা আশা পূর্ণ হয় । এমনই কথিত রয়েছে। মকর রাশির জাতক জাতিকারা এই মরশুমে হরিয়ালি অমাবস্যার দিন শ্রাবণে লজ্জাবতী গোষ্ঠীর গাছ লাগালে তা খুব ফলপ্রসূ হয়। এমন দিনে এই বিশেষ গাছ রোপণে রীতিমতো সৌভাগ্য বৃদ্ধি হয় বলে জানা যায়।

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

অমাবস্যায় কুম্ভ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে আজ যদি আম গাছ রোপণ করেন , তাহলে তাঁদের প্রভাব প্রতিপত্তি ও সুসময় দুই একযোগে জীবনে আসবে। মূলত আমের সঙ্গে রাজকীয় একটি ভাবনা জড়িয়ে রয়েছে। ফলের রাজা বলতে আমকেই ধরে নেওয়া হয়। মনে করা হয়, আম গাছ রোপণের ফলে কুম্ভ রাশির ব্যক্তিত্বদের জীবনে আসতে পারে কাঙ্খিত বিলাসের সুযোগ। এদিকে, মীন রাশির জাতক জাতিকারা যদি কুল গাছ রোপণ করেন, তাহলে তাঁদের জীবনে অর্থ সম্পত্তির অভাব হয়না। বলছেন বিভিন্ন শাস্ত্রজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+