দাম্পত্যে অবিচ্ছেদ্য বন্ধন ধরে রাখতে কোন পুজোবিধি পালনীয় শ্রাবণে! জানুন হরিয়ালি অমাবস্যার বিশেষত্ব

দাম্পত্যে অবিচ্ছেদ্য বন্ধন ধরে রাখতে কোন পুজোবিধি পালনীয় শ্রাবণে! জানুন হরিয়ালি অমাবস্যার বিশেষত্ব

দাম্পত্যের সমস্যা কাটিয়ে তুলতে একাধিক পুজোবিধি পালনীয়। শাস্ত্র মতে বহু পদক্ষেপ এই দাম্পত্য সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে। এদিকে, শ্রাবণ মাস মূলত শিবের মাস বলে পরিগণিত হয়। সেদিক থেকে এই শ্রাবণ মাসে একাধিক পুজো বিধির দ্বারা দাম্পত্য কলহ কাটিয়ে বহু সমস্যা দূর করা যায়। শুধু তাই নয়, দাম্পত্যের সমস্যা কাটাতে শ্রাবণ মাসে বিশেষ অমাবস্যার যোগ রয়েছে সামনেই। সেই অমাবস্যায় বেশ কিছু পুজো পদ্ধতি পালন করলেই দাম্পত্যের কলহ কাটিয়ে আসে সম্পর্কে স্থায়িত্ব। একনজরে দেখা যাক , এই বিশেষ যোগ।

হরিয়ালি অমাবস্যা

হরিয়ালি অমাবস্যা

কথিত রয়েছে শ্রাবণ মাসের শিবরাত্রির সঙ্গে সঙ্গেই হরিয়ালি অমাবস্যারও যোগ থাকে। যার ফলে ত্রয়োদশীর শুক্লপক্ষে এই বিশেষ যোগ পালিত হয়। শ্রাবণের চতুদর্শীতে এই যোগ পালিত হয়। এমন দিনে দাম্পত্য ধরে রাখতে শ্রাবণ মাসের শুক্লপক্ষে বিশেষ পুজো বিধি আয়োজিত হয়। কথিত রয়েছে , এমন দিনে শিবের বিশেষ পুজো করা হয়। আর তার হাত ধরে সংসারে আসে সুখ সমৃদ্ধি।

কবে পড়েছে অমাবস্যা?

কবে পড়েছে অমাবস্যা?

হরিয়ালি অমাবস্যা ২০২১ সালের ৮ অগাস্ট পড়েছে। এমন দিনে অনেকেই পিতৃতর্পণ করে থাকেন। অমাবস্যার এই বিশেষ যোগে গঙ্গায় স্নান করে অনেকেই পূণ্য অর্জনে বিশ্বাসী। শ্রাবণ মাসের অমাবস্যা জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে পড়ছে। এই অমাবস্যাার ধর্মীয় গুরুত্ব অপরিসীম। এই মাসেই শ্রাবণের শিবরাত্রি পালিত হয়। আর তারই মাঝে এক বিশেষ পুজো করলে শ্রাবণে দাম্পত্যের বন্ধন অবিচ্ছেদ্য হয়।

 শ্রাবণ শিবরাত্রির আগে বিশেষ যোগ

শ্রাবণ শিবরাত্রির আগে বিশেষ যোগ

প্রসঙ্গত, শ্রাবণ শিবরাত্রির আগেই একাধিক যোগ রয়েছে যাতে দাম্পত্য সুখের হয়। হরিয়ালি অমাবস্যাও এমনই একটি যোগ। যেদিন পুজোপাঠ করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হয়। হরিয়ালি অমাবস্যা শিবরাত্রির ঠিক আগে পড়ে অনুষ্ঠিত হয়। সেই দিনে শিবকে স্বামী ও স্ত্রী দুজনে একসঙ্গে পুজো করলে আসে সংসারে সুখ। এছাড়াও দাম্পত্যে কখনও ভাঙন আসেনা বলে শোনা যায়। অগাস্টের ৮ তারিখ পড়ছে হরিয়ালি অমাবস্য়া। অমাবস্যার তিথি পড়ছে ২০২১ সালের ৭ অগাস্ট, সেদিন সন্ধ্যেবেলা ৭ টা ১১ মিনিটে পড়ছে অমাবস্যার তিথি। অমাবস্যা শেষ হচ্ছে ৮ অগাস্ট সন্ধ্যে ৭ টা ১১ মিনিটে।

 কোন কোন নিয়ম পালিত হয় হরিয়ালি অমাবস্যায়?

কোন কোন নিয়ম পালিত হয় হরিয়ালি অমাবস্যায়?

হরিয়ালি অমাবস্যায় শিবলিঙ্গকে সাদা ফুল দিয়ে পুজো করার রীতি প্রচলিত। একই সঙ্গে দেবী পার্বতীকেও পুজো করার রীতি প্রচলিত রয়েছে। পুজো দিয়ে যদি তার প্রসাদ স্বামী ও স্ত্রী একসঙ্গে মুখে তোলেন তাহলে সংসারে আসে শান্তি। কথিত রয়েছে এই পুজোপাঠে সংসারে ব্যাপক শান্তি আসে।

গাছ লাগান এমন দিনে

গাছ লাগান এমন দিনে

শাস্ত্র মতে হরিয়ালা অমাবস্যায় গাছ লাগানো একটি ভালো দিক। এমন দিনে গাছের চারা বাড়িতে রোপণ করলে আসে সুখ, শান্তি। ফলে শ্রাবণের শিবরাত্রির আগে এই কাজ করলে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন ভালো হয়। সুন্দর হয় বাড়ির পরিবেশও। মূলত , বাড়ির মধ্যে না হলেও যদি কোনও সার্বজনিক জায়গায় গাছের চারা রোপণ করা যায়, তাহলে দাম্পত্যের অবিচ্ছেদ্য বন্ধন অটুট থাকে। এমনই মত বিভিন্ন জ্যোতিষশাস্ত্র বিদের।

{quiz_667}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+