শ্রাবণের অমাবস্যায় কোন কোন গাছ রোপণ করলেই সম্পত্তি-অর্থে আসে প্রাচুর্য, টিপস একনজরে
শ্রাবণের অমাবস্যায় কোন কোন গাছ রোপণ করলেই সম্পত্তি-অর্থে আসে প্রাচুর্য, টিপস একনজরে
শ্রাবণ মাস মানেই হিন্দু শাস্ত্র মতে শিবের মাস। মহাদেব শিব এই সময় হিন্দুদের মধ্যে বিশেষ আরাধ্য দেবতা হিসাবে পূজিত হন। সেই অনুযায়ী শ্রাবণের অমাবস্যা পালিত হয় হরিয়ালি অমাবস্যা হিসাবে। এই অমাবস্যা মূলত 'সবুজ'কে উদযাপন করে পালিত হয়। সবুজর সমাহারকে মাথায় রেখেই এই শ্রাবণে বৃক্ষ রোপণ বা গাছ পোঁতার বিভিন্ন রীতি পালিত হয়। সেই থেকেই এই অমাবস্যার নাম হরিয়ালি অমাবস্যা। দেখে নেওয়া যাক, এমন এক অমাবস্যায় কোন কোন গাছ রোপণ করলে তা মঙ্গলদায়ক।

কবে পড়েছে হরিয়ালি অমাবস্যা?
হরিয়ালি অমাবস্যা শ্রাবণের কৃষ্ণপক্ষে পালিত হয়য়। ২০২১ সালের ৮ অগাস্ট রবিবার পড়েছে। এমন দিনে অনেকেই গঙ্গায় পিতৃতর্পণ করে থাকেন , এই রীতি বহু পূর্ব থেকে হয়ে আসছে । অমাবস্যার এই বিশেষ যোগে গঙ্গায় স্নান করে অনেকেই পূণ্য অর্জনে বিশ্বাসী। শ্রাবণ মাসের অমাবস্যা সাধরণত জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে পড়ে থাকে।

কোন গাছ লাগালে বাড়ে সম্পত্তি?
মূলত, হিন্দু ধর্ম অনুসারে অশ্বত্থ গাছ হল শিবের প্রতীক। এই গাছকে শিব হিসাবে বিভিন্ন সময়ই পুজো করা হয়। এই বিশেষ প্রজাতির গাছ যে এলাকায় বা যে বাড়ির কাছাকাছি রয়েছে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি ও অর্থের অভাব হয়না বলে মনে করা হয়।, বহু শাস্ত্র মতে মনে করা হয়, একটি অশ্বত্থ গাছে বসবাস করেন স্বয়ং ব্রহ্মা। এরই সঙ্গে সেখানে বিষ্ণু ও মহেশ্বরেরও সমাবেশ হয়। ফলে এই গাছ বাড়ির কাছে থাকলে তা শুভ।

বট গাছ
শ্রাবণের অমাবস্যায় যদি নিজের সৌভাগ্য় বাড়ানো যায় তাহলে মন্দ কি! শ্রাবণের অমাবস্যায় বট গাছ রোপন করলেও সুখ সমৃদ্ধি আসে পরিবার। অনেকেই বাড়িতে বটের বনসাই করে থাকেন। শাস্ত্র মতে এতে গৃহস্থের ক্ষতি হতে পারে মারাত্মক। বটগাছের বনসাই থেকে আর্থিক দুর্গতি চরমে উঠতে পারে. তবে শাস্ত্রজ্ঞদের মতে শ্রাবণের অমাবস্যার সকালে যদি সুষ্ঠুভাবে বট গাঠ রোপণ করা যায়, তাহলে তুঙ্গে থাকে ভাগ্য।

কলা গাছ
বলা হয়, কলা গাছে বৃহস্পতির বসবাস থাকে। এই গাছের সঙ্গে সঙ্গেই পরিবারে আসে সৌভাগ্য। অনেকেরই জীবনের দুর্বল দিক নতুন দিশা পায়। বলা হয়, কলাগাছে বিষ্ণুর অবস্থান থাকে। ফলে বৃহস্পতি তুঙ্গে থাকে যিনি এই গাছ রোপণ করেন তাঁর । বিষ্ণু পূজায় যেহেতু কলা দান করা হয়, সেহেতু কলা গাছ এমন এক সময়ের জন্য উপযোগী।

শ্রাবণে রোপণ করুন তুলসী
হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণে তুলসী গাছ রোপণ করা খুবই ভালো। আর তা যদি হরিয়ালি অমাবস্যার সঙ্গে সঙ্গে হয় , তাহলে তো কথাই নেই। শাস্ত্র মতে যে বাড়িতে তুলসীর চারা থাকে, সেই বাড়িতে ঔজ্জ্বল্য












Click it and Unblock the Notifications