Happy Married Life Tips: সুখী দাম্পত্য জীবন বজায় রাখতে মেনে চলুন এগুলি
Happy Married Life Tips: বিয়ের পরে প্রতিটি দম্পতি সুখী হতে চান, তবে কেউ সুখী হন কেউ সুখী হন না বা কারোর কপালে সুখ ক্ষণস্থায়ী হয় না। এর জন্য আমরা মূলত কপালকেই দায়ী করে থাকি। যে কারণে আমাদের ক্রমশ মানসিক চাপ বাড়তে থাকে। আর্থিক দিকে অবনতি হতে থাকে।
জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, বিবাহিত জীবনে আমরা অনেকে অসুখী থাকি, তার পিছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি প্রধান কারণই হল বাস্তুত্রুটি বা এমন অনেক কাজ আমরা নিত্যদিন করে থাকি বা বাড়িতে সঠিক জায়গায় সঠিক স্থান সঠিক জিনিস রাখি না, যে কারণে আমাদের বিবাহিত জীবনের নানান অশান্তির সম্মুখীন হতে হয়। যা আমাদের জীবনকে দুর্বিসহ করে তোলে। যদি স্বামী, স্ত্রীর সুখে থাকতে চান তাহলে কোন কোন জিনিস মেনে চলবেন, দেখুন।

শোওয়ার ঘরে আয়না রাখা উচিত না
স্বামী স্ত্রীর যে ঘরে শোবেন সে ঘরে কখনোই আয়না রাখবেন না। এতে বাস্তুত্রুটির সৃষ্টি হবে। তাছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধবে। শোওয়ার ঘরে আয়না থাকলে তা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। বলা হয় রাতে শোবার পর যদি আপনি আয়নায় নিজেদেরকে দেখেন বা স্বামী-স্ত্রীর প্রতিচ্ছবি দেখেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে নানান অশান্তির সৃষ্টি হবে। ঝগড়া লেগে থাকবে, তাই শোওয়ার ঘরে আয়না না রাখার পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

ঈশ্বরের ছবি ঘরে রাখবেন না
বাস্তুশাস্ত্র বলা হচ্ছে, সবার ঘরে ঈশ্বরের ছবি রাখা উচিত নয়, নব দম্পতি বা যারা বিবাহিত স্বামী-স্ত্রী শোওয়ার তারা কখনোই ঘরের দেওয়ালে ঈশ্বরের ছবি রাখবেন না। এটি কিন্তু রাখলে নানান অসুবিধার সৃষ্টি হতে পারে। ভগবানের ছবি রাখতে চান তাহলে ভগবান কৃষ্ণ বা রাধা ছবি রাখতে পারেন।

এদিকে ভারী জিনিস রাখবেন না
বলা হয় বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে কোনও ভারী জিনিস রাখবেন না। এতে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া সম্পর্কের টানাপোড়েন লেগেই থাকবে। নানা অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে। জীবনে কখনোই সুখের মুখ দেখবেন না আপনারা।

কোন দিকে বিছানা রাখবেন
জ্যোতিষশাস্ত্রে, কিন্তু সঠিক দিকে বিছানা রাখারও পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আপনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখতে চান তাহলে শোওয়ার ঘরে সঠিক দিকে বিছানা রাখুন। না হলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে এবং ইতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যাবে । মারামারি, হানাহানি লেগে থাকবে। দম্পতিদের দক্ষিণ বা পশ্চিম দিকে বিছানা রাখা উচিত।

এঁটো বাসন রাখবেন না
শোওয়ার ঘরে না খাওয়াই ভালো, তাও যদি আপনি খান তাহলে অবশ্যই রাতে শোওয়ার সময় বা দুপুর বেলা কখন বিছানার পাশে এঁটো বাসন রাখবেন না, কারণ জীবনে সাফল্য আসবে না। সেই সঙ্গে মা লক্ষ্মীও খুব রেগে যান।












Click it and Unblock the Notifications