মঙ্গলবার কোন কোন কাজ করলে হনুমানজি খুশী হন, জানেন আপনি

মঙ্গলবার কোন কোন কাজ করলে হনুমানজি খুশী হন, জানেন আপনি

আজ মঙ্গলবার এই দিনটি বজরংবলী বা হনুমানজির দিন। এই দিনে সবাই ভক্তি ভরে হনুমানজির মন্দিরে দিন। আবার যাদের বাড়িতে এই দেবতার মূর্তি রয়েছে, তারা ভক্তিভরে তাকে পুজো দেন। কথিত আছে, মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পড়ে যদি কেউ ভগবানের পুজো দেন, তাহলে হনুমানজি তার মনের বাসনা পূরণ করেন। তবে, জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো মঙ্গলবার দিন করলে জীবনে অশুভ প্রভাব দেখা দিতে পারে। তাহলে জেনে নিন কোন কোন কাজ মঙ্গলবার একদমই করবেন না।

চুল কাটবেন না

চুল কাটবেন না

মঙ্গলবার ভুলেও চুল কাটবেন না। এই দিনে এটিকে শুভ বলে মনে করা হয় না। এটি যদি কেউ জেনেও এই ভুলটি করে থাকে তাহলে দেবতা তার ওপর অসন্তুষ্ট হন। তাহলে এই দিনে যে কাজেই হাত দেবেন, সেই কাজে সাফল্য পাবেন না। তাই মঙ্গলবার এই দিনটি এড়িয়ে চলাই শ্রেয়।

 আমিষ খাবেন না

আমিষ খাবেন না

যদি আপনি আমিষাশী হন, মানে আপনি মাছ মাংস খান তাহলে আপনি মঙ্গলবার দিন ভুলেও আমিষ খাবেন না। এই দিন যদি আপনি আমিষ খান তাহলে কোন শুভফল পাবেন না। কারণ এই দিনে হনুমানজির পুজো করা হয়, তাই এই দিন ভুলেও আমিষ খাবেন না।

মঙ্গলবার বাড়ি ও গাড়ি কিনবেন না

মঙ্গলবার বাড়ি ও গাড়ি কিনবেন না

হনুমানজিকে ভূমিপুত্র বলে মনে করা হয়। তাই মঙ্গলবার নতুন বাড়ি কিনবেন না। যদিও বা বাড়ি কেনেন তাহলে ভূমিপুজো কখনোই করবেন না। এতে অনেক রোগ প্রতিরোধ ঘরে বাসাবাধে। এতে পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। আপনি যত টাকা ইনকাম করুন না কেন কিছুতেই আপনি ঘরে সে টাকা ধরে রাখতে পারবেন না। কারণ এই দিনটি হনুমানজির দিন।

লোহার জিনিস বা কালো কাপড় কিনবেন না

লোহার জিনিস বা কালো কাপড় কিনবেন না

মঙ্গলবার লোহার কোন জিনিস বা কালো রংয়ের কাপড় একদমই কিনবেন না। এটিকে অশুভ বলে মনে করা হয়। তার বদলে মঙ্গলবার কমলা লাল রঙের পোশাক পরুন। কারণ, বজরংবলী লাল রং খুব পছন্দ করেন। তাই এই দিন লাল রঙের পোশাক পরলে মঙ্গলের প্রভাব অনেকটাই কেটে যায়। জীবনে আপনি সুখে থাকতে পারবেন। আপনার পরিবারে অশান্তি থেকে দূরে থাকতে পারবেন।

সাজসজ্জা, কাচের জিনিস কিনবেন না

সাজসজ্জা, কাচের জিনিস কিনবেন না

মঙ্গলবার ভগবান হনুমানজির দিন। এদিন সাজসজ্জা, কাচের জিনিস কিনবেন না। তাহলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়, দাম্পত্য জীবনে অশান্তি ক্রমশ বাড়তে থাকে। সেইসঙ্গে আপনার আর্থিক দিকে অনেক ক্ষতি হবে। তাই এই জিনিসগুলো মঙ্গলবার কেনা থেকে বিরত থাকুন।

মঙ্গলবার এই জিনিসগুলো কিনবেন না

মঙ্গলবার এই জিনিসগুলো কিনবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, মঙ্গলবার দিন তামা, জাফরান, গম, লাল, চন্দন, গোলাপ, সিঁদুর, লাল মরিচ এবং লাল পাথর কাউকে দান করুন। এই দিনে আপনি লাল রংয়ের কাপড় দান করলে আপনার জীবনের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। এই দিনে খুব পূর্ণ ফল লাভ হয়। আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবার জন্য হনুমানজির পুজো মঙ্গলবার অবশ্যই করুন। সেই সঙ্গে হনুমান চল্লিশা পড়লে আপনার জীবনে শনির দশা কেটে যাবে এবং আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+