Hanuman Jayanti: কবে পড়েছে হনুমান জয়ন্তী, বাস্তুদোষ থেকে ভয় দূর করতে বজরংবলীর এই ছবি বাড়িতে আনুন
হিন্দুধর্মে হনুমান জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর হনুমানজির জন্ম বার্ষিকী উপলক্ষে হনুমান জয়ন্তী পালিত হয়। চলতি বছর হনুমান জয়ন্তী পড়েছে ১২ এপ্রিল। এই দিনটি কিন্তু অত্যন্ত বিশেষ একটি দিন। হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়। যদি এই সময় আপনি হনুমানজির ছবি বাড়িতে নিয়ে পুজো করেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে।
শুধু তাই নয়, হনুমান জয়ন্তী পূজার সময় আপনি যদি দেবতাকে মন দিয়ে ডাকতে পারেন, তাহলে আপনার কপাল খুলবে , আর্থিকদিকেও যথেষ্ট লাভ হবে। ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। দূর হবে বাস্তুত্রুটিও। তাহলে হনুমান জয়ন্তীতে এই ছবিটি বাড়িতে আনুন ও বাস্তুদোষ দূর করুন। সেই সঙ্গে ভয় থেকেও মুক্তি পান।

জীবনে সাফল্য আনতে কী করবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ভগবান শ্রী রামের ভক্ত হনুমানজি জীবনের সমস্ত কষ্ট দূর করতে পারেন। এবং ঘরে যদি আপনি হনুমানজির ছবি বা মূর্তি রাখেন, তাহলে আপনার জীবনে কোনও কষ্টই থাকবে না। শুধু তাই নয়, সমস্ত সমস্যা সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। তবে হনুমানজির ছবি কিংবা মূর্তি বাড়িতে নিয়ে আপনি যদি পুজো করেন, তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। তবে অবশ্যই নিয়মিত আপনাকে পুজো করতে হবে।
কোথায় রাখবেন হনুমানজির ছবি
হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়। তাই এই দিনে হনুমানজির ছবি বাড়িতে এনে বাড়ির পূর্ব দিকে হনুমানের ছবি রাখুন। হনুমানজিকে কোনও আসনের উপর বসাবেন। সরাসরি মেঝেতে বসাবেন না। তবে এমন ছবি আনবেন, যাতে হনুমান জির হাতে গদা রয়েছে।
কেমন ছবি আনবেন
যদি আপনি বাড়ির উত্তর দিকে হনুমানজি ছবি স্থাপন করেন, তাহলে অবশ্যই উত্তর দিকে গদা হাতে দাঁড়িয়ে রয়েছেন হনুমানজি, এমন ছবি রাখুন। এতে আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে। তেমনই বাড়িতে যদি অশুভ কোনও দৃষ্টি থাকে, তাও কিন্তু দূর হবে। শুধু তাই নয়, বাড়িতে কখনোই আপনি কোনও কিছু নিয়ে ভয়ে পাবেন না। জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে। কোন কাজেও পিছিয়ে পড়বেন না আপনি। তাই অবশ্যই হনুমান জয়ন্তীর দিন বাড়িতে আনুন এই হনুমানজির ছবি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications