Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তীতে হনুমানজিকে ভোগে এই স্পেশাল লাড্ডু দিয়েই খুশি করুন, রইল রেসিপি
রাত পোহালেই হনুমান জয়ন্তী উৎসব। আর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকল হনুমানজি ভক্তরা। অর্থাৎ শনিবার ১২ এপ্রিল বজরংবলীর ভক্তরা পালন করবেন হনুমান জয়ন্তী উৎসব। হনুমানজির জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ দিনটি পালন করা হয়।
কথিত আছে, হনুমানজিকে পুজোর সময় সিঁদুর পরানোর পাশাপাশি তাকে ভোগে লাড্ডু, কলা, ভাজা ছোলা ইত্যাদি নিবেদন করা হয়। তাই এই পুজোতে আপনি কিন্তু হনুমানজিকে এই স্পেশাল লাড্ডু ভোগে নিবেদন করতে পারেন। এটি কিন্তু খুব সহজে আপনিও বাড়িতে বানাতে পারবেন। যে কারণে আপনাকে কিন্তু একদমই দোকানে যেতে হবে না। জানেন কীভাবে বানাবেন এই রেসিপিগুলি।

বোঁদের লাড্ডু
বোঁদের লাড্ডু বানাবার জন্য আপনার লাগবে বোঁদে, চিনি, ঘি, নারকেল, এলাচ গুঁড়ো, কাজুবাদাম, জাফরান।
বানানোর পদ্ধতি
প্রথমে একটি প্যান বসিয়ে তাদেরকে কিছুটা পরিমাণ ঘি দিয়ে বোঁদে গুলো দিয়ে হালকা করে ভেজে নিন। তবে এমন ভাবে বোঁদেগুলো ভাজবেন , যাতে বোঁদেগুলো খুব মুচমুচে না হয়ে যায়। তারপর অন্য একটি পাত্রে বড় পাত্রে বোঁদে, চিনি গুঁড়ো, কোরানো নারকেল, এলাচগুঁড়ো কেটে রাখা বাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
দেখেন যেই মিশ্রণটি খুব শুকনো শুকনো হয়ে যায়, তাহলে কিন্তু তাতে সামান্য পরিমাণ ঘি দিতে পারেন। দিয়ে এটি হাত দিয়ে চেপে গোল গোল লাড্ডু আকার দিতে থাকুন। তারপর এক দুই ঘন্টার জন্য এই লাড্ডু টি সেট হতে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার এই বোঁদের লাড্ডু। হনুমানজিকে স্পেশাল লাড্ডু আপনি ভোগে নিবেদন করতে পারেন। আপনি কিন্তু এগুলি প্রসাদ হিসেবেও সকলকে দিতে পারেন।
বেসনের লাড্ডু
বেসনের লাড্ডু বানানো খুব সোজা। যার জন্য আপনার লাগবে বেসন, চিনি, ঘি, এলাচগুঁড়ো, কাজুবাদাম ও কিছু ড্রাই ফুটস।
কীভাবে বানাবেন
এটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে কিছুটা ঘি নিয়ে নিন। নিয়ে তারপর বেসন দিন দিয়ে দিন। কম আঁচে হালকা করে ভাজুন। বেসন কিন্তু ক্রমাগত নাড়তে থাকবেন। কিছুতেই এটি পুড়ে যেতে দেবেন না। তারপর যখন দেখবেন এই এর রঙ হালকা সোনালি হয়ে এসেছ ও সুগন্ধ ছড়াচ্ছে তখন কিন্তু গ্যাস বন্ধ করে দেবেন।
তারপর আপনি তাতে দিয়ে দিন সামান্য পরিমাণ গুঁড়ো চিনি, এলাচ গুঁড়ো আর কিছু কাটা ড্রাই ফুটস। তারপরে এগুলোকে ঠান্ডা হতে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে আপনি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে গোল গোল লাড্ডু আকার দিতে থাকুন। যদি দেখেন খুব শুকনো হয়ে গেছে, তাহলে আরেকটু ঘি দিতে পারেন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার বেসনের লাড্ডু। লাড্ডু তৈরি হয়ে গেলে সেটি আপনি হনুমানজিকে উৎসর্গ করতে পারবেন। আবার প্রসাদ হিসেবে সকলকে বিতরণ করতে পারবেন।












Click it and Unblock the Notifications