তৈরি হচ্ছে ‘হংসরাজ যোগ’, বৃহস্পতির কৃপায় ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কোন রাশির ব্যক্তিদের?

২৯ এপ্রিল মেষ রাশিতে উদয় হবে গুরু গ্রহের। আর এই সময় এই গ্রহ তৈরি করবে ‘হংসরাজ যোগ’। এই যোগের শুভ প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে উন্নতি হবে।

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যখন গ্রহরা ঘর পরিবর্তন করেন তখন সকল রাশির উপরেই তারা বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার আর কারোর জন্য অশুভ হতে পারে। বলা হয় যদি কোনও ব্যক্তি জন্মকুণ্ডলী কোনও গ্রহ শুভ স্থানে থাকে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারেন। যেমন এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি তার ঘর পরিবর্তন করে মীন রাশিতে অস্ত যাবেন। ২৯ এপ্রিল মেষ রাশিতে উদয় হবে গুরু গ্রহের। আর এই সময় এই গ্রহ তৈরি করবে 'হংসরাজ যোগ’। এই যোগের শুভ প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে উন্নতি হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতির উত্থানের কারণে যে হংসরাজ যোগ তৈরি হবে তার বিশেষ প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর। এ সময় আপনার কর্মজীবন থেকে ব্যবসায়ে খুব সাফল্য অর্জন করতে পারবেন। চাকরিতে নতুন অফার পেতে পারেন। মনের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা আপনার পূরণ হবে।বেসরকারি চাকরি করছেন তাদের কাজের জায়গায় সম্মান বৃদ্ধি হবে। জীবনে আপনার সাফল্য আসবে। কর্ম থেকে ব্যবসায় সাফল্য পাবেন আপনারা। এই সময় আপনি বিদেশে যাত্রা করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবে। সকল কাজে সফলতা পাবেন আপনি।

ধনু রাশি

ধনু রাশি

হংস রাজ যোগের কারণে ধনু রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে।রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনার যে কাজগুলো এতদিন আটকে ছিল সেই কাজ আপনার হয়ে যাবে। আর্থিক সংকট কেটে যাবে। আপনার কষ্ট খুব তাড়াতাড়ি লাঘব হবে। সম্পত্তি, বাড়ি কিনতে পারেন। মাথা ঠান্ডা রেখে চললে সকল কাজে উন্নতি করতে পারবেন।

 মীন রাশি

মীন রাশি

এই সময়ে আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়বে। এই যোগের প্রভাবে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। সেই সঙ্গে আপনি প্রত্যেকটি কাজেই বড়দের পূর্ণ সমর্থন পাবেন। ভবিষ্যতের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। ব্যবসায় উন্নতি করতে পারবেন। কোনও কাজের জন্য বড় অর্ডার পেতে পারেন জীবনে।যারা শিক্ষার্থী রয়েছেন তারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন। পৈতৃক সম্পত্তির পাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+