আগামী মাসেই গুরু বৃহস্পতির কারণে তৈরি হবে ‘হংস পঞ্চ মহাপুরুষ রাজ যোগ’, আর্থিক উন্নতি এদের

আগামী মাসেই গুরু বৃহস্পতির কারণে তৈরি হবে ‘হংস পঞ্চ মহাপুরুষ রাজ যোগ’, আর্থিক উন্নতি এদের

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গ্রহদের রাশি পরিবর্তনের প্রভাব সকল রাশিদের ব্যক্তিদের উপরএই পরে। তবে এই প্রভাব কারোর জীবনে শুভ আকারে ধরা দেয় আবার কারোর জীবনে অশুভ আকারেও ধরা দেয়। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ বৃহস্পতি ঘর পরিবর্তন করে তৈরি করবে 'হংস পঞ্চ মহাপুরুষ রাজ যোগ’। এই যোগ অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। এই যোগের ফলে অনেক রাশি জাতক জাতিকাদের ওপর ভালো প্রভাব পড়বে। জেনে নিন কোন কোন রাশি লাভের মুখ দেখবেন।


মকর রাশি

মকর রাশি

জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি ঘর পরিবর্তন করে 'হংস পঞ্চ মহাপুরুষ রাজ যোগ' তৈরি করবে। আর এই কারণে মকর রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। তেমনি সকল কাজেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। কারণ বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে এই যোগ তৈরি করবে। অর্থনৈতিক দিকে আপনার শুভ সময় শুরু হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এ সময় আপনি যানবাহন , সম্পত্তি কিনতে পারেন। আপনার চাকরিতে পদোন্নতি ও বেতন বাড়তে পারে অপরদিকে আপনি চাকরির নতুন প্রস্তাবও পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য গুরু বৃহস্পতি শুভ প্রভাব আনতে। এই সময় আপনার কেরিয়ার খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। অর্থ লাভ হবার সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রমের দ্বারা আপনার জীবনে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ছাত্র-ছাত্রীদের জন্য পরিবেশ খুব ভালো থাকবে। আপনার স্বাস্থ্য ভালো যাবে। প্রতিটি কাজে আপনার আগ্রহ বাড়বে। জীবনে সাফল্যের সময় শুরু আপনার।

 ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। কারণ বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে তৈরি করবে এই শুভ যোগ। তাই আপনার শিশুদের উচ্চশিক্ষায় কোন বাধা থাকবে না। সব বাধা কেটে তারা উচ্চশিক্ষা লাভ করতে পারবেন। দূরে কোথাও আপনি ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের যোগ রয়েছে। এ সময় আপনি সকল কাজেই সুখ ভোগ করতে পারবেন। ব্যবসায় আরোও লাভ হবে আপনার। আপনার কেরিয়ারে খুব উন্নতি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+