Halloween 2023: কেন পালন করা হয় ‘হ্যালোইন উৎসব’, জানুন ইতিহাস, তাৎপর্য সম্পর্কে
হ্যালোইন উৎসব সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত হয় এই হ্যালোউইন উৎসব। প্রত্যেক বছর আমাদের দেশে যেমন কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়, ঠিক তেমনই পশ্চিমী দেশগুলিতে পালন করা হয় হ্যালোউইন উৎসব। এমনকী তারকারও বর্তমানে মেতে ওঠেন হ্যালোইন উৎসব উদযাপনে। হ্যালোউইন' উৎসবের সঙ্গে বাঙালির 'ভূত চতুর্দশী' যথেস্ট মিল রয়েছে, তবে, দুটোই কিন্তু আলাদা উৎসব।
অনেকের কাছে এই হ্যালোউইন উৎসব 'All Hallows' Eve’ (অল হ্যালোস’ ইভ) বা হ্যালোইন ইভ নামেও পরিচিত। এই উৎসব মূলত ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের বাসিন্দারা করে থাকেন, তবে বর্তমানে এশিয়াতেও হ্যালোউইন উদযাপন করতে দেখা যায়। আর এই বিশেষ দিনে অনেকেই ভয়ঙ্কর পোশাক পরেন। কেন পালন করা হয় হ্যালোউইন উৎসব, জানুন ইতিহাস, তাৎপর্য সম্পর্কে।
Kali Puja 2023: মা কালীর বিশেষ কৃপায় নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন এই রাশির ব্যক্তিরা

আজ থেকে নয়, প্রায় দু’হাজার বছর আগে আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সের কেল্টিক জাতিরা নভেম্বরের প্রথম দিনটি তাঁদের নববর্ষ হিসাবে পালন করতেন। ধূমধাম করে তারা এই দিন পালন করতেন। এই দিনটি গ্রীষ্মের শেষ ও শীতের শুরু বলে তারা মনে করতেন। তাই অক্টোবরের শেষ দিনটিকে সবচেয়ে খারাপ রাত বলতেন তারা। সেখানকার বাসিন্দারা আবার মনে করতেন, অক্টোবরের শেষ রাতে সমস্ত অতৃপ্ত আত্মারা মর্তে ফিরে আসে এবং ওই দিন উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোইন ডাইনি সারা আকাশ জুড়ে উড়ে বেড়ায়।
এই ডাইনির সঙ্গে মানুষের দেখা হলে ক্ষতি হতে পারে তারা। তাই এই বিশেষ দিনের রাতে তাঁরা বিভিন্ন রকম ভূতের মুখোশ ও কাপড় পরে কাটাতেন। এমনকি তারা সেই আত্মাদের তাড়ানোর জন্য পশুর চামড়া থেকে তৈরি পোশাকও পরতেন। আত্মা যাতে তাঁদের কোনও ক্ষতি করতে পারে সেজন্য তারা ভগবানের কাছে বলিও দিতেন।
'হ্যালোইন’ শব্দটি এসেছে তার স্কটিশ 'অল হ্যালোস’ ইভ থেকে। হ্যালোইন শব্দটির অর্থ হল 'পবিত্র’। অল হ্যালোজ ডে 'ফিস্ট অব অল সেন্টস ডে’ নামেও পরিচিত। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই উৎসব পালন করেন বিদেশীরা।
প্রত্যেক বছর অক্টোবর মাসের ৩১ সারা বিশ্বের খ্রিস্টানরা এই দিনটি পূর্বপুরুষদের স্মরণ করায় জন্য উদযাপন করে থাকেন। এদিন সাধু, মহাপুরুষ ও শহীদদের স্মরণ করা হয়। সাধুদের সম্মান জানিয়ে, যারা এখনও স্বর্গে পৌঁছাননি তাদের আত্মার শান্তি কামনার জন্যে প্রার্থনা করেন তারা।

বিশ্বজুড়ে উদযাপিত হবে এই হ্যালোউইন উৎসব। এই উৎসব মূলত পালন করেন উত্তর আমেরিকার বাসিন্দারা। তবে, বিশ্বের অনন্যা জায়গাতেও এই উৎসবের জনপ্রিয়তা কম নয়। এই উৎসবটি মেক্সিকোতে ডে অফ ডেড নামেও পরিচিত। যেটি সেখানকার বাসিন্দারা ১ ও ২ নভেম্বরে পালন করে থাকেন।
তারাও এই দিন তাঁদের পরিবারের মৃত ব্যক্তিদের পছন্দের খাবার, ফুল, সাজগোজের জিনিস দিয়ে সম্মান জানান। চীনেও এই হ্যালোউইন উৎসব পালন করা হয়, তবে, সেখানকার এই উৎসব হ্যালোউইন উৎসব নামে প্রচলিত নয়, হাংরি ঘোস্ট নামে পরিচিত, তারাও এই দিনে তাঁদের পরিবারের মৃত স্বজনদের খাবার, তাঁদের পছন্দের উপহার দেন। এখন পশ্চিমী দেশগুলিতে হ্যালোউইন উৎসবে স্কুল, কলেজ ,অফিস ছুটি থাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications