গুরুপূর্ণিমা ২০১৯: ১৬-১৭ জুলাই চন্দ্রগ্রহণের এমন দিনে সৌভাগ্য লাভে কিছু টিপস
১৪৯ বছর বাদে ফের একবার গুরু পূর্ণিমার দিন পড়েছে চন্দ্রগ্রহণ। আর এই মহাজাগতিক ঘটনা ঘিরে রীতিমতো চড়ছে কৌতূহলের পারদ। এমন একটি দিনে গুরু পূর্ণিমা পড়েছে। ফলে এই দিন শাস্ত্র মতে অন্যতম প্রাসঙ্গিক দিন।
১৪৯ বছর বাদে ফের একবার গুরু পূর্ণিমার দিন পড়েছে চন্দ্রগ্রহণ। আর এই মহাজাগতিক ঘটনা ঘিরে রীতিমতো চড়ছে কৌতূহলের পারদ। এমন একটি দিনে গুরু পূর্ণিমা পড়েছে। ফলে এই দিন শাস্ত্র মতে অন্যতম প্রাসঙ্গিক দিন। এমন দিনে সৌভাগ্য বাড়িয়ে দিতে কয়েকটি সহজ পন্থা অবলম্বন করতে হবে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন পন্থা অবলম্বন করতে পারলে আপনি সুখী হতে পারবেন জীবনে।

গুরু পূর্ণিমা ঘিরে বাস্তু টিপস!
প্রথমেই একটি শ্বেতবস্ত্রে খানিকটা চাল ঢেলে তার ওপর কলসী ও নারকোল রেখে দিন। আরলএই কলসী উত্তর দিকে রেখে দিন। পাশাপাশি উত্ত দিকে মুখ করে শিবের পূজা করুন এই সময়ে।

বস্ত্র দান
এমন একটি দিনে দুঃস্থদের বস্ত্রদান করতে হয়। এমনই মত শাস্ত্রজ্ঞদের। শাস্ত্রজ্ঞরা বলছেন, এমন এক দিনে হলুদবস্ত্র দান করাই শ্রেয় বলে দাবি করছেন শাস্ত্রজ্ঞরা।

বিষ্ণুপুজো
এমন দিনে বিষ্ণুর পুজো করে কলাগাছ পুঁতে রাখার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। পাশাপাশি, এদিনের ভোজনে কেশর দিতে হয় বলে দাবি করছেন শাস্ত্রজ্ঞরা। পাশাপাশি, এমন দিনে মন্দিরে সাবু দানা অর্পণ করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।












Click it and Unblock the Notifications