Guru Vakri 2023: বিপরীতমুখী হতে চলেছে গুরু গ্রহ, ব্যবসায় মাথা ঠাণ্ডা রাখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক তেমনই গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি গ্রহেরও খুব বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে।
সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতি মেষ রাশিতে বিপরীতমুখী হবে। ১২ বছর পর গুরু গ্রহ মেষ রাশিতে বিপরীতমুখী হবে। এই সময়ে কোন রাশির ব্যক্তিদের সাবধানে থাকতে হবে।

কন্যা রাশি
বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। যে কাজ করবেন সেই কাজেই সফলতা পাবেন না। কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন না। পরিবারের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন।
না হলে অশান্তি বাঁধবে সকলের সঙ্গে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। এসময় যদি আপনি নতুন সম্পত্তি কিনতে চান, তা না কেনাই ভালো আপনার জন্য। এসময় সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে থাকবে, তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন।
বৃষ রাশি
বিপরীতমুখী বৃহস্পতি বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনি আপনার জীবনে আর্থিক সঙ্কট লেগে থাকবে। পরিবারের কোনোও ভুল সিদ্ধান্তে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে, এসময় অনেক চাপের মধ্য দিয়ে আপনাকে চলতে হতে পারে। কোনও কাজ করার আগে অবশ্যই স্ত্রীর পরামর্শ নিন।মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। তাছাড়া আপনি যদি নতুন চাকরি খোঁজেন সেখানে আপনার সাফল্য আসবে। যারা বেসরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। কোনও কাজেই তেমনভাবে উপার্জন করতে পারবেন না আপনারা। খরচ ক্রমশ বাড়তে থাকবে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। এই সময় আপনারা অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। যদি নতুন ব্যবসা করেন, সেখানে অর্থ বিনিয়োগ করতে পারেন। এই সময় যে কাজ করবেন সেই কাজেই সফলতা মিলবে। কারোর থেকে ঋণ নিলে এই সময় ঋণ গ্রহণ করা খুব কষ্টের হয়ে যাবে। শরীর আপনার খারাপ হবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications