Guru Vakri 2023: বিপরীতমুখী বৃহস্পতি কাদের ভাগ্য খুলতে চলেছেন, জানেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ, দেবগুরু বলেই জানি। বৃহস্পতি যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে।

সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। ১২ বছর পর বিপরীতমুখী হতে চলেছে বৃহস্পতি। সেপ্টেম্বর মাসের ৪ তারিখ বিপরীতমুখী হবে। এরপর ১১৮ দিন খুব শুভ যাবে। কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে, দেখুন।

Guru Vakri 2023

মেষ রাশি

গুরুগ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেকার রয়েছেন তাদের চাকরির যোগ রয়েছে। শুধু তাই নয়, এসময় আপনি ব্যবসা করতে পারেন, সেখানে খুব উন্নতি করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। এই সময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। আর্থিক লাভ হবে আপনার। আর্থিক উপার্জন হবে খুব ভালো হবে। যারা শেয়ার বাজার, বাজি , লটারির ব্যবসা করছেন তাদের অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনারা, আর্থিক দিকে খুব লাভ হবে। স্ত্রীর সঙ্গে যে অশান্তি ছিল সেই অশান্তি থেকে বের হতে পারবেন। আইনি ঝামেলা থেকে বেরোতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, তাছাড়া নতুন ব্যবসা আবারও শুরু করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।

Guru Vakri 2023

কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। মনের যে ইচ্ছে ছিল সেই ইচ্ছা পূরণ হবে। তাছাড়া গুপ্ত রোগ থেকে মুক্তি পাবেন আপনি। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আপনার। আপনি লটারি কাটতে পারেন, সেখান থেকে অর্থ মিলবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+