Guru Vakri 2023: কবে বিপরীতমুখী হবে বৃহস্পতি, আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন কারা
বৃহস্পতি গ্রহকে আমরা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপরেই নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। সেপ্টেম্বর মাসের ৪ তারিখ বিপরীতমুখী যেতে চলেছে এই গ্রহ।
বর্তমানে মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি। বিপরীতমুখী থাকার সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য আনবে এই গ্রহ। সেপ্টেম্বর মাস থেকে কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
গুরু গ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সেখানেই সফলতা পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে তাদের। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি।
মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সময় আয় আপনাদের বাড়তে থাকবে। শুধু তাই নয়, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের সকলের সঙ্গে খুব অশান্তিতে কাটবে। আপনার মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন, না হলে অশান্তির সম্মুখীন হবে আপনাকে। দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকবে। সকল কাজে খুব সাবধানে থাকতে হবে। আচমকাই কোনও কাজের সিদ্ধান্ত নেবেন না। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন আপনি।

বৃশ্চিক রাশি
গুরু গ্রহের কৃপায় বৃশ্চিক রাশির (Scorpio) জীবনে সাফল্য আসবে। আপনি চাকরি থেকে ব্যবসার সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন। এই সময় আপনার আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। শুধু তাই নয়, ব্যবসায় খুব উন্নতি হবে। নতুন চাকরির অফার পেতে পারেন।
ধনু রাশি
বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে।স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আপনাকে খুব সতর্ক থাকতে হবে, না হলে অশান্তি সকলের সঙ্গে বাধতে থাকবে। পরিবারে অশান্তির লেগে থাকার কারণে আপনার মন কখনোই ভালো থাকবে না। কথাবার্তা, বিতর্ক এড়িয়ে চলুন। এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার জন্য বেশ ভালো সময়। কোনও সুখবরে আপনি আরোও বেশি খুশি হবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই বাড়ির বড়দের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications