Guru Vakri 2023: বিপরীতমুখী বৃহস্পতির অশুভ প্রভাবে বাড়তি খরচ এড়িয়ে চলবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। বৃহস্পতি সেপ্টেম্বর মাসের ৪ তারিখ বিকাল ৪ টে ৫৮ মিনিটে মেষ রাশিতে বিপরীতমুখী হবে।

৩১ ডিসেম্বর পর্যন্ত একই অবস্থায় থাকবে গুরু গ্রহ। এই সময়ে এই গ্রহ কিছু রাশির ব্যক্তিদের ওপর শুভ প্রভাব ফেলবে। আবার কিছু রাশির ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে। আর্থিক দিকে কাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে, জানুন।

Guru Vakri 2023

মেষ রাশি

বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের অশুভ সময় শুরু হবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে নানা ভাবে পিছিয়ে পড়বেন, আপনি এসময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো কারণ আপনার অর্থহানি হবার সম্ভাবনা রয়েছে। এই সময়ে বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক সংকটে পড়তে হতে পারে আপনাকে। দাম্পত্য জীবনের নানান অসুবিধার সম্মুখীন হবেন আপনি , পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাবার চেষ্টা করুন।

সিংহ রাশি

সিংহ রাশির (leo) অষ্টম ঘরের অধিপতি হল গুরু গ্রহ। এসময় যে কাজ করবেন সেই কাজেই আপনাকে খুব সতর্ক থাকতে হবে। সন্তানদের সঙ্গে আপনার সমস্যা বাঁধতে পারে। দাম্পত্য জীবনে আপনি ততটা সুখী হবেন না। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার মতবিরোধ লেগে থাকবে। সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, না হলে আপনার অশান্তি বাঁধবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না। প্রতিযোগিতামূলক যেকোনোও পরীক্ষায় বসলে আপনার নানান সমস্যা জীবনে আসবে। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার তর্ক বাঁধতে থাকবে। কোনও কাজে সেভাবে সফলতা পাবেন না। তাই এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

Guru Vakri 2023

তুলা রাশি

গুরু গ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে তুলা রাশির (libra) জাতক-জাতিকাদের খুব অশান্তির সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক অবনতি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখানে সফলতা না পাওয়ার সময়। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার মতবিরোধ লেগে থাকবে। সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, না হলে আপনার অশান্তি বাঁধবে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। কর্মজীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এসময় পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+