Guru Vakri 2023: বিপরীতমুখী বৃহস্পতি কোন রাশির জাতকদের ব্যবসায় সাফল্য আনবেন
জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা দেবগুরু বলেই জানি। আবার অনেকে গুরু গ্রহ বলেও চেনেন। বৃহস্পতিকে আমরা সমৃদ্ধি, জাঁকজমক, সম্পদ ইত্যাদির কারক বলে মনে করি।
বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে বা উদিত হয় তখন ১২ রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেপ্টেম্বর মাসে বিপরীতমুখী হবে গুরু গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। জানেন সেই রাশি তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Maa Lakshmi Astro Tips: দেবী লক্ষ্মী কোন কোন স্থানে বাস করেন, জানেন
মেষ রাশি
গুরু গ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে মেষ রাশির (aries) ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় সকল কাজেই তারা উন্নতি লাভ করতে পারবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময় আপনি অর্থ লাভের নতুন পথ খুঁজে পাবেন। নতুন কোনও খবরে আরোও খুশি হতে পারেন। পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। শুধু তাই নয়, বৃহস্পতির শুভ প্রভাবে জীবনে সাফল্য আসবে এদের। এদের জীবনের সফলতা নিশ্চিত। আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন এরা।

কর্কট রাশি
বৃহস্পতি বিপরীত্মুখী হওয়ার কারণে কর্কট রাশির (cancer) জাতক জাতিকারা কর্মজীবন থেকে ব্যবসায় সাফল্যের সময় শুরু করবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যারা ব্যবসায়ী রয়েছেন তাঁদের আর্থিক দিকে খুব লাভ হবে।সেখান থেকে আর্থিক লাভের মুখ দেখবেন আপনারা। পিতা মাতার সঙ্গে এদের সম্পর্ক বেশ ভালই থাকবে। কর্মজীবনে এদের ভালো সময় শুরু হবে।

মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সপ্তম ঘরে বিপরীতমুখী হবে বৃহস্পতি। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। পরিবারের সকলের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন। শেয়ারবাজার, লটারিতে আপনি বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। আপনারা দাম্পত্য জীবন থেকে পারিবারিক সুখের মুখ দেখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications