Guru Vakri 2023: বিপরীতমুখী বৃহস্পতির অশুভ প্রভাবে কাদের বাড়তি খরচে লাগাম দিতে হবে?

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে, তেমনই গুরুত্ব রয়েছে বৃহস্পতি গ্রহেরও। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বা দেব গুরু বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপর এই নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

সেপ্টেম্বর মাসের ৪ তারিখ বিকেল ৪ টে ৫৮ মিনিটে বিপরীতমুখী হয়েছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে গুরু গ্রহ যেমন শুভ সময় শুরু করেছেন, ঠিক তেমনই কিছু রাশির ব্যক্তিদের জীবনে অশুভ সময়ও শুরু হয়েছে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Guru Vakri 2023

মেষ রাশি

বিপরীতমুখী বৃহস্পতি মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন করবে। এসময় কোনও কাজেই আপনার সফলতা মিলবে না। জীবনে মানসিক চাপ আপনার ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার অশান্তির সময় শুরু হবে। এসময় আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাবধানে পথে চলাফেরা করার চেষ্টা করবেন।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের পারিবারিক, শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়তে হবে। তাদের নানান অশান্তির সময় শুরু হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে তাদের অশান্তি বাঁধতে থাকবে। এসময় আপনার স্ত্রীর শরীর খারাপ হবার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসা চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যাবেন, না হলে পরে আরোও সমস্যা বাড়তে পারে। এসময় যদি আপনি ব্যবসা করেন বা অংশীদারিত্ব ব্যবসায় যুক্ত থাকেন তাহলে আপনাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই আগে থেকেই সতর্ক থাকুন।

সিংহ রাশি

সিংহ রাশির (leo) ব্যক্তিদের নবম ঘরে বিপরীতমুখী হবে বৃহস্পতি। এসময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন না। কোনও কাজে সফলতা পাবেন না। আর্থিক দিকে পিছিয়ে পড়তে হবে আপনাকে। এসময় আপনার দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো । সকলের সঙ্গে রাগারাগি করবেন না। কর্মক্ষেত্রে কথা কাটাকাটি এড়িয়ে চলুন, না হলে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনার, বাড়তি খরচ এড়িয়ে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+