Guru Vakri 2023: বিপরীতমুখী বৃহস্পতি কোন রাশির ব্যক্তিদের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছেন, দেখুন
জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারো রাশি এবং নয়টি গ্রহের উল্লেখ রয়েছে, বৃহস্পতি গ্রহকে আমরা গুরু গ্রহ বলে জানি, আবার এই গুরু গ্রহ দেবগুরু নামেও পরিচিত। যখন এই গ্রহ স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে।
সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। অর্থাৎ কোন রাশির ব্যক্তিদের ওপর কী প্রভাব পড়তে চলেছে, দেখুন।

মেষ রাশি
বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনি যে কাজ করবেন সেই কাজেই সফলতা মিলবে। সকল কাজে পিতা-মাতার পূর্ণ সমর্থন পাবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। তার শরীরের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বাবা মায়ের সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে।
বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের দ্বাদশ ঘরে বিপরীতমুখী হবে গুরু গ্রহ। এসময়ে যারা শিক্ষার্থীর হয়েছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে এবং তারা পড়াশোনার জন্য যা চাইছেন সেটি পাবেন। উচ্চ শিক্ষার জন্য তারা বিদেশ যাত্রা করতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।
মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের জীবনের শুভ সময় শুরু হবে। আপনি যা করবেন তাতেই সফলতা পাবেন। এই সময় আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। যদি কোথাও বিনিয়োগ করেন সেখান থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে আপনাদের। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় যারা ব্যবসা করছেন তাদের জীবনে সফলতা নিশ্চিত। যদি আপনি বেসরকারি চাকরি করেন সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির (libra) জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। বৃহস্পতি বিপরীতমুখী হওয়ায় আপনার ভাগ্যের দ্বার করবে। এসময় বাবা-মায়ের সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে। তবে পরিবারের সকলের সঙ্গে খুঁটিনাটি বিষয়ে অশান্তি লেগেই থাকবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। প্রেম জীবনে এই সময় আপনাদের নানান অসুবিধার সম্মুখীন হতে পারে। বিবাহিত জীবনে খুঁটিনাটি নিয়ে অশান্তি লেগে থাকবে। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আয়ের সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন।

ধনু রাশি
ধনু রাশি (Sagittarius) জাতক-জাতিকাদের পঞ্চম ঘরে বিপরীতমুখী হবে গুরু গ্রহ। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে খুব ভালো সময় শুরু হবে আপনার। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। লোকসানের কোনও সম্ভাবনাই নেই।
মকর রাশি
মকর রাশির (Capricorn) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। কোনও কাজ করার আগে বারবার ভাবতে হবে আপনাকে, শিক্ষার্থীদের জন্য খুব খারাপ সময়। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কোনও খারাপ খবর আপনার মন আরোও ভারাক্রান্ত করে দেবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় ধর্মীয় কাজে আপনার মন বসবে। মানসিকভাবে আপনি কখনোই শান্তি পাবেন না। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভাববেন। আপনার জীবনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি
বৃহস্পতি বিপরীতমুখী হওয়ায় মীন রাশির (Pisces) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করবেন, আপনি সুখের মুখ দেখবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications