Guru purnima 2023: আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে গুরু পূর্ণিমার দিন করুন এই প্রতিকার
হিন্দুদের কাছে গুরু পূর্ণিমার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়। গুরু পূর্ণিমা ব্যস পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনটি গুরুকে উৎসর্গ করা হয়। গুরু ও শিষ্যের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি করার একটি বিশেষ দিন। মনে করা হয়, এই দিনে গুরুর পা ধুয়ে আশীর্বাদ নেওয়ার রীতি রয়েছে। মহর্ষি বেদ ব্যাসের আষাঢ় পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন, বলে তাকে বিশ্বের প্রথম গুরুর মর্যাদা দেওয়া হয়েছিল। তাই মহর্ষি বেদ ব্যাসের সম্মানের কারণে আষাঢ় পূর্ণিমার দিন গুরু পূর্ণিমা পালিত হয়। চলতি বছর এই পূর্ণিমা পালিত হবে জুলাই মাসের ৩ তারিখ সোমবার।
জ্যোতিষশাস্ত্রে (Astrology) বলা রয়েছে, এমন কিছু টিপসের কথা বলা হয়েছে যেগুলো মেনে চললে আপনার কেরিয়ারে উন্নতি হবে এবং ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। কোন কোন টিপস মানবেন।

ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করুন এই যন্ত্র
গুরু পূর্ণিমার দিন সকাল বেলা ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পরুন। স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরুন, তারপর গুরু যন্ত্র ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করুন। এই যন্ত্র কিন্তু আপনি নিত্যদিন পুজো করবেন। ধূপকাঠি দেখাবেন। সামনে প্রদীপ জ্বালাবেন। তবেই কিন্তু গুরুর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। আপনার জীবনে সাফল্য আসবে। এই যন্ত্র যে ব্যক্তির বাড়িতে থাকে তার আর্থিক দিকে কখনোই অসুবিধা হয় না।

গুরুকে প্রণাম করুন
গুরু পূর্ণিমার দিন আপনারা যার থেকে দীক্ষা নিয়েছেন অর্থাৎ যাকে আপনারা গুরু হিসেবে মানেন তার কাছে যান, তাঁকে প্রণাম করুন। এবং আপনার বাড়িতে তাঁকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করুন। যদি তিনি আপনার বাড়িতে আসেন তাহলে তাঁর পা জল দিয়ে ধুয়ে দিন। তারপর তাঁকে বস্ত্র ও দক্ষিণা দিন। সেই সঙ্গে আপনি তাঁর খাবার আয়োজন করুন। তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। শুধু তাই নয়, যদি কারোর গুরু না থাকে তাহলে আপনারা দেবতার পা ছুঁয়ে প্রণাম করুন।

বাড়ির এই দিক পরিষ্কার রাখুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাড়ির উত্তর-পূর্ব দিক বৃহস্পতি দ্বারা শাসিত হয়, তাই গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর-পূর্ব দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে হলুদ আর জল দিয়ে জল ঢেলে দিন। তারপর ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি করলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বিদায় নেবে। আপনার সংসারের সকলের সঙ্গে সকলের সদভাব বজায় থাকবে। জীবনে লেগে থাকবে সাফল্যও।

অভাবী ব্যক্তিদের এগুলি দান করুন
যদি আপনি আর্থিক সংকট কাটাতে চান তাহলে অভাবী দারিদ্র ব্যক্তিদের হলুদ কাপড়, মসুর ডাল, জাফরান, ঘি, পিতলের জিনিস, হলুদ রঙের মিষ্টি ইত্যাদি দান করুন। এগুলি বৃহস্পতির সঙ্গে বিশেষ সম্পর্কিত। এগুলি দান করলে আপনার জীবনের সমৃদ্ধি আসবে। শুধু তাই নয়, আপনার ভাগ্য খুলে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications