গুরু পূর্ণিমায় ত্রিগ্রহী যোগ, শুভ ফল পেতে চলেছেন এই রাশির জাতকরা
হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার পর্ব বিশেষ গুরুত্ব পায়। কথিত আছে যে ধরিত্রীতে গুরু ইশ্বরের সমকক্ষ। আষাঢ় মাসের পূর্ণিমায় গুরু পূর্ণিমার পর্ব পালন করা হয়। এই বছর গুরু পূর্ণিমা ১৩ জুলাইতে পালন হবে। এই গুরু পূর্ণিমায় এবার ত্রিগ্রহী যোগ সূর্য, বুধ ও শুক্র গ্রহ তিনজনই মিথুন রাশিতে বিরাজ করতে চলেছে। মিথুন রাশিতে তৈরি এই ত্রিগ্রহী যোগ খুব শুভ বলে মনে করা হয়। এই যোগের লাভ পাবেন বিশেষ কিছু রাশির জাতক।

মিথুন রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে মিথুন রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই রাশির জাতকরা এই যোগ থেকে ভাগ্যের সমর্থন পাবেন। এই সময়ে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কর্মজীবনেও অগ্রগতি হতে পারে। গুরু পূর্ণিমার দিনে এই যোগের ফলে এই রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এই সময়ের মধ্যে অপ্রয়োজনীয় খরচ কমে আসবে।

বৃষ রাশি
এই শুভ সংযোগের কারণে এই রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব দেখা যাবে। এই সময়ে, কাউকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কারো কাছ থেকে অর্থ লাভ হতে পারে। এই সময়টি আপনার জন্য শুভ প্রমাণিত হবে। সম্মান বাড়বে। সেই সঙ্গে এই রাশির অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।

ধনু রাশি
এই বছরের গুরু পূর্ণিমা ধনু রাশির জাতকদের জন্য খুব বিশেষ হতে চলেছে। যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন। একই সঙ্গে সরকারি চাকরিরও সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়ে, আর্থিক অবস্থার উন্নতি হবে।

গুরু পূর্ণিমার গুরুত্ব
২০২২ সালের গুরু পূর্ণিমার দিনে, গুরুদের পুজো করে এবং তাদের আশীর্বাদ গ্রহণ করে, একজন ব্যক্তি মানসিক কষ্ট থেকে মুক্তি পায়। তার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়। মহাবিশ্বে গুরুদের স্থান শীর্ষে উল্লেখ করা হয়েছে। গুরুর আশীর্বাদ ছাড়া দেবতাদের আশীর্বাদও ব্যর্থ হয়। তাই ২০২২ সালের গুরু পূর্ণিমার দিনে গুরুদের চরণ পুজো করা উচিত এবং গুরুর কাছ থেকে আশীর্বাদ নেওয়া উচিত। এতে মানুষের মনের সংশয় দূর হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications