Guru Gochar 2024: বৃহস্পতির গোচরে কোন কোন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে?

বৃহস্পতি প্রখর বুদ্ধি এবং আধ্যাত্মিকতার প্রতীক। বৃহস্পতি মানুষের আদর্শ গঠনে সাহায্য করে। মূলত, জ্ঞানের সঙ্গে বৃহস্পতির গভীর যোগ রয়েছে। তবে আধ্যাত্মিক চেতনা গঠনেও বৃহস্পতি গ্রহের বড় ভূমিকা রয়েছে। বৃহস্পতি একজন ব্যক্তিকে ধর্মের পথে নিয়ে যায়। এই গ্রহের প্রভাব একজন ব্যক্তিকে আরও ধার্মিক এবং উচ্চ নীতিবোধসম্পন্ন করে তোলে। শাস্ত্র মতে, এ বছর ১ মে বৃষ রাশিতে গোচর করবে বৃহস্পতি। এই গ্রহের গমনের জন্য ২০২৪ সালে কয়েকটি রাশির জাতক-জাতিকার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে।

বৃহস্পতি গ্রহ সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় এবং সেই সঙ্গে এটি কোনও ব্যক্তির জীবনে দুর্দান্ত প্রভাব ফেলে। ২০২৪ সালে, বৃহস্পতি ১২ বছর পর বৃষ রাশিতে প্রবেশ করবে বলে জানা গিয়েছে। বিশেষত, বৃহস্পতি ১মে দুপুর ২.২৯ মিনিটে বৃষ রাশিতে স্থানান্তরিত হবে। ২০২৪ সালে বৃহস্পতির এই গমনের জন্য কিছু মানুষ খুব শুভ ফল পাবেন। কয়েকটি রাশির জাতক-জাতিকারা কিছু ভালো খবর পেতে পারেন।

Guru Gochar 2024

  • মেষ রাশি

২০২৪ সালে বৃহস্পতি গ্রহ মেষ রাশির জাতকদের জন্য খুব ভাল যাবে। এই রাশির জাতকরা তাদের বেশিরভাগ কাজে শুভ ফল পাবেন। এই রাশির জাতকদের আর্থিক অবস্থা আগের থেকে শক্তিশালী হবে। সম্পদের অনেক নতুন পথ খুলে যাবে। বৃহস্পতি গ্রহ মেষ রাশির জাতকদের জীবনে ভাল পরিবর্তন আনবে। এই গ্রহের শুভ প্রভাবের কারণে আগের চেয়ে বেশি অর্থ উপার্জনে সক্ষম হবে এই রাশির জাতকরা। কোথাও থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ করতে পারবেন।

  • মিথুন রাশি

বৃহস্পতির রাশির এই পরিবর্তনের কারণে, মিথুন রাশির জাতকরা ২০২৪ সালে দুর্দান্ত পারফর্ম করবেন। এই রাশির জাতক জাতিকারা তাদের কাজের চমৎকার ফল পেতে পারেন। কোথাও থেকে অপ্রত্যাশিত ভাবে টাকাও পেতে পারেন। এই রাশির জাতকরা পৈতৃক সম্পত্তির সুবিধা পাবেন। এই রাশির জাতক জাতিকারা ২০২৪ সাল নাগাদ যা আশা করেছিলেন তা অর্জন করতে সক্ষম হবেন। এই রাশির জাতকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ অর্জনে সফল হবেন। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

  • সিংহ রাশি

২০২৪-এ বৃহস্পতি গ্রহের প্রভাবের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা এই বছর ব্যবসায় অনেক উন্নতি ও প্রচুর লাভ করবেন। ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে। এমনকি সিংহ রাশির জাতক জাতিকাদের যাতে হাত দেবে তাতেই সোনা ফলতে পারে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে। আপনার আয়ও ভাল বৃদ্ধি পাবে। এই রাশির জাতকদের জন্য আয় রোজগারের নতুন পথ খুলে যাবে। আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে বৃহস্পতি। আবার বিদেশ থেকে ভালো কাজের প্রস্তাব পেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+