Guru Gochar 2024: কত দিন মেষে থাকবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় নতুন সম্পত্তির মালিক হবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়, আবার এই গ্রহ দেবগুরু নামেও পরিচিত। আগামী মাসের প্রথমে এই গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে, পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই প্রবেশ থাকবে বৃহস্পতি গ্রহ। এসময় কিছু রাশির আর্থিক দিকে লাভ হবে, কারোর বা ভাগ্যের দ্বার খুলবে।

গুরু গ্রহের কৃপায় কাদের শুভ সময় শুরু হচ্ছে, দেখুন তো সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Navpancham 2024: চলতি মাসেই তৈরি হবে 'নবপঞ্চম যোগ’, ব্যবসায় থেকে কেরিয়ারে উন্নতি হবে কাদের

Guru Gochar 2024

  • মেষ রাশি

বৃহস্পতি গ্রহ স্থান পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। তবে যা করবেন সেই কাজ অবশ্যই মাথা ঠান্ডা রেখে করবার চেষ্টা করবেন। মনের ইচ্ছা পূরণ হবে। আপনার সমস্ত পরিকল্পিত কাজ সময়মতো সম্পন্ন হবে। যার কারণে আপনার মধ্যে একটি আলাদা উদ্যম এবং আত্মবিশ্বাস তৈরি হবে, তবে আপনার আত্মবিশ্বাস যাতে গর্বে পরিণত না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এই সময় আপনি পরিবারের সকলের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে, আপনি কর্মক্ষেত্রে আরও নাম হবে আপনার। পাশাপাশি দীর্ঘদিন আটকে থাকা কাজও শেষ করা সম্ভব। কাজের অগ্রগতি আরও বাড়বে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। তাছাড়া নয়া চাকরির পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকারা।

  • তুলা রাশি

তুলা রাশির জাতিকাদের শুভ সময় শুরু হবে। বৃহস্পতির কৃপায় আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। তাছাড়া আপনার আর্থিক দিকে লাভ হবে। কেরিয়ার থেকে ব্যবসায় আপনি খুব উন্নতি করতে পারবেন। দেশ-বিদেশে ভ্রমন করার সম্ভাবনা রয়েছে আপনার। ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও এই সময়টি অনুকূল হতে চলেছে। শুধু তাই নয়, আত্মবিশ্বাস আপনার ক্রমশ বাড়তে থাকবে। সন্তানের জন্য কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। তবে এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। কারোর সঙ্গে অযথা বিতর্কে জড়িয়ে পড়বেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+