এপ্রিলেই তৈরি হবে ‘গুরুচণ্ডাল যোগ’, রাহু ও বৃহস্পতির অশুভ দৃষ্টি কাদের ওপর পড়বে

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন তাদের পথ পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরেই বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। বৃহস্পতি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গুরু গ্রহ যখন বিপরীতমুখী বা অস্ত যায় তখন সকলের ওপরেই প্রভাব ফেলে সে।

তৈরি হবে ‘গুরুচণ্ডাল যোগ’

তৈরি হবে ‘গুরুচণ্ডাল যোগ’

এপ্রিল মাসের ২২ তারিখ বৃহস্পতি তার ঘর পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। সেখানেই এক বছর থাকবে সে। বর্তমানে সেখানেই উপস্থিত রয়েছে রাহু ও বৃহস্পতি। এই দুই গ্রহের মিলনে তৈরি হবে 'গুরুচণ্ডাল যোগ'। এই যোগের অশুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে। খুব খারাপ সময় শুরু হবে তাদের। তাদের খুব সাবধানে প্রতিটি কাজে পা ফেলতে হবে। জানুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

গুরুচণ্ডাল যোগের অশুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে। এই সময় আপনি কোনও কাজেই সাফল্য অর্জন করতে পারবেন না। প্রতিটি কাজেই আপনাকে হতাশা বোধ করতে হবে। আর কাজ না পাওয়ায় আপনার মানসিক চাপ-ক্রমশ বাড়তে থাকবে। সকল কাজে আপনি ব্যর্থ হবেন। খরচ ক্রমশ বাড়তে থাকবে। স্বাস্থ্যের ওপর বিশেষ নজর না দিলে আপনাকে পরে ভুগতে হতে পারে। গুপ্ত কোনও রোগ নতুন ভাবে চাড়া দিতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

গুরুচণ্ডাল যোগের প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার অর্থ এবং স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। কর্মজীবনে সাফল্য আসবে না। যারা বেসরকারি চাকরি করছেন তাদের এই সময় স্যালারি বাড়বে না। কাজের জায়গায় কর্মীদের সঙ্গে আপনার নানান অশান্তি বাধতে। আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা নেই, তাই মানসিক চাপও বাড়তে থাকবে আপনার।

 ধনু রাশি

ধনু রাশি

রাহু ও বৃহস্পতির কারণে তৈরি হচ্ছে গুরুচণ্ডাল যোগ। আর এই যোগ অত্যন্ত অশুভ। এই যোগের প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ কোনোও ঘটনা ঘটতে পারে। তাদের দুর্ঘটনার ঘটার সম্ভাবনা অর্থনৈতিক দিকে তাদের খুব অসুবিধায় পড়তে হবে।

চাকরিতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আবার কোনও কোনও ব্যক্তির চাকরিও চলে যেতে পারে। তাই কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের খুব খারাপ সময় শুরু হবে। শুধু তাই নয় এ সময় যারা বিবাহিত রয়েছেন তাদেরও বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে ।স্ত্রীর সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করুন এবং তাকে খুশি করার চেষ্টা করুন, না হলে আপনার সঙ্গে আপনার স্ত্রীর অশান্তি লেগেই থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+