গুরুচণ্ডাল যোগের অশুভ প্রভাবে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলবেন এরা

জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়। তবে রাহু গ্রহকে কিন্তু অশুভ গ্রহ বলে মনে করা হয়। বলা হয়, এই গ্রহ যখন কারোর উপর খারাপ দৃষ্টি দেন সেই রাশির ব্যক্তিরা কিন্তু কোনও কাজে এগিয়ে যেতে পারেন না। তাদের অর্থ হানি হওয়ার সম্ভাবনা থাকে।

বর্তমানে বৃহস্পতি গ্রহের সঙ্গে মিলন হয়েছে রাহু গ্রহের। আর যে কারণে তৈরি হয়েছে অত্যন্ত অশুভ যোগ 'গুরু চণ্ডাল যোগ’। এই যোগের অশুভ প্রভাব কাদের ওপর পড়বে, দেখুন।

কাদের খারাপ সময় শুরু হবে?

প্রভাব

এই যোগের বিশেষ প্রভাব যাদের ওপর পড়ে তাদের লিভার ও পেটের সমস্যায় ভুগতে হয়। তারা কারোর কথা সহজে শোনেন না। দাম্পত্য জীবনে সুখী হন না এরা। সন্তানদের সঙ্গে এদের অশান্তি লেগেই থাকে।

কর্কট রাশি

গুরুচণ্ডাল যোগের অশুভ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপর। নতুন সম্পত্তি কিনতে গেলেও নানান অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে আপনার। আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করেন তবেই কিন্তু জীবনের সফলতা অর্জন করতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে আসবে নানান সমস্যা। সন্তানের সঙ্গে অশান্তি লেগে থাকার কারণে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে।

মীন রাশি

গুরুচণ্ডাল যোগের অশুভ প্রভাবে মীন রাশির ব্যক্তিরা সকল কাজেই পিছিয়ে যাবেন। পরিবেশ আপনার অনুকূলে থাকবে না। এসময় নতুন সম্পত্তি কিনতে গেলে বার বার ভাবতে হবে আপনাকে।এসময় কোনও কাজ করার আগে বারবার ভাববেন। নতুন সম্পত্তি কিনতে হলে বাবা মায়ের পরামর্শ নিয়ে তবেই কিনবেন। শুত্রুরা আপনার ক্ষতি করতে পারে, তাই আগেই সাবধান থাকুন।

চাকরি যারা করছেন তাঁরা কঠিন পরিশ্রম করার পরেও জীবনে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। ব্যবসায়ীরা ততটা মুনাফা অর্জন করতে পারবেন না।

মানসিক চাপ বাড়তে থাকবে। শরীর খারাপ হতে পারে। সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। আর আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান বাবা মায়ের পরামর্শ নিয়ে তবেই যাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+