Guru Chandal Yog 2023: তৈরি হয়েছে ‘গুরুচণ্ডাল যোগ’, বাড়তি খরচ এড়িয়ে চলবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট ১২ টি রাশি ও নয়টি গ্রহের কথা উল্লেখ রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেই সঙ্গে অনেক যোগও তৈরি করে। যোগের প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপর।
২২ এপ্রিল বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করেছে এবং তৈরি করেছে 'গুরুচণ্ডাল যোগ’। এই যোগ অত্যন্ত অশুভ যোগ। অক্টোবর মাসের ৩০ তারিখ পর্যন্ত রাহু কিন্তু মেষ রাশিতে থাকবে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে, সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানেন।

মেষ রাশি
যোগের অশুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের উপর। এসময় কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে নানা অসুবিধা লেগে থাকবে। সকলের সঙ্গে মতবিরোধ ক্রমশই বাঁধতে থাকবে। কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা করে চলার চেষ্টা করুন।
মিথুন রাশি
অশুভ যোগের প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের উপর। এসময় আপনার বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। তাছাড়া আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন সেখানে আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এসময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই আপনার জন্য ভালো, কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে আপনার সদস্যের অশান্তি বাধতে থাকবে। তাই মাথা ঠান্ডা করে কাজ করুন, এসময়ে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের (Capricorn) উত্থান পতনের মধ্য দিয়েই যেতে হবে। এসময় আপনার পিতা-মাতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা রাজনীতিতে সঙ্গে যুক্ত তাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় তর্কাতর্কি এড়িয়ে চলার চেষ্টা করবেন। কাউকে টাকা ধার দেবেন না বা কারো থেকে টাকা নেবেন না। সকলের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের ওপর এই যোগের অশুভ প্রভাব পড়বে। এসময় কোনও কাজেই আপনি সেভাবে সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিকভাবে খুব পিছিয়ে পড়বেন। জীবনে তেমন সাফল্য আসবে না। মাথা ঠান্ডা রেখে চলতে হবে, আপনি কোনও কাজে উন্নতি করতে পারবেন না। নতুন সম্পত্তি কেনার আগে দুবার ভাববেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications