Guru Chandal Yog 2023: শেষ হতে চলেছে গুরুচণ্ডাল যোগের অশুভ প্রভাব, ভাগ্য খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
অক্টোবর মাসের ৩০ তারিখ রাহু গ্রহ তার ঘর পরিবর্তন করতে চলেছে। রাহু গ্রহ মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। যে কারণে তৈরি হবে 'গুরুচণ্ডাল যোগ’। এই যোগ শেষ হলে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

- তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনারা প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। সমাজের সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। এসময় আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি ভালো কাজে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কর্মজীবন থেকে ব্যবসায়ে সাফল্য আসবে আপনার।
- কর্কট রাশি
গুরুচণ্ডাল যোগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশির (cancer) ব্যক্তির শুভ সময় শুরু হবে। এসময় আপনার প্রত্যেকটি কাজেই সফলতা আসবে। আপনি যে ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার, পৈত্রিক সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের সম্পর্কে বজায় থাকবে আপনার, তবে মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। এসময় আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন, তাহলে অর্থ লাভ হবে আপনার। মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন।

- সিংহ রাশি
সিংহ রাশির (leo) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, যে কাজ করবেন সেখানেই সফলতা আসবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। লটারি কাটলে সেখানে তা মেলার সম্ভাবনা রয়েছে। নয়া ব্যবসা শুরু করতে পারেন, তাছাড়া আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে,। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখী হবেন। সকলের সঙ্গে সদভাব বজায় থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications