Guru and Shani Vakri 2023: বিপরীতমুখী হতে চলেছে শনি ও বৃহস্পতি, ভাগ্যের দ্বার খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই গুরুত্ব রয়েছে বৃহস্পতি ও শনি গ্রহের। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলে জানি এবং বৃহস্পতিকে দেবগুরু বলেই জানি।
৩০ বছর পর বিপরীতমুখী হতে চলেছে শনি ও গুরু গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে সফলতা আসবে, মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মকর রাশি
শনি ও বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে মকর রাশির (Capricorn) জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারবেন। আটকে থাকা সম্পত্তি আপনি ফেরত পাবেন। যদি আপনি এসময় লটারি কাটেন সেখানে অর্থপ্রাপ্তি হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরিতে নিযুক্ত তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। যারা রিয়েল এস্টেট ও সম্পত্তির ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনি দূরে কোথাও যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এছাড়া এসময় বাজারে যে আপনার টাকা আটকে ছিল সেই টাকা আপনি ফেরত পাবেন। ভাই বোনের কাছ থেকে সকল কাজে সহযোগিতা অর্জন করতে পারবেন, নতুন সম্পত্তি যানবাহন কিনতে পারবেন। মানসিক চাপ কমার সম্ভাবনা রয়েছে। পরিবারের কাছ থেকে কোনও সুখবরে আপনি আরোও খুশি হবেন। আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে। নেতিবাচক শক্তি কেটে যাবে। এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনের সফলতা নিশ্চিত। এই সময় চাকরিজীবীদের জন্য বেশ ভালো সময়।

- মিথুন রাশি
শনি ও বৃহস্পতির বিপরীতমুখী হওয়ার কারণে মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ধর্মীয় কাজে বেশ সাফল্য আসবে আপনার। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তাদের এসময় কর্মক্ষেত্রে তারা খুব উন্নতি করতে পারবেন। জীবনে সাফল্য লেগেই থাকবে। প্রত্যেকটি কাজে তাদের জীবনে সফলতা আসবে। তারা আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন। যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই মিলবে সফলতা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications