শুরু হচ্ছে গুপ্ত নবরাত্রি, এই পবিত্র দিনে হবে অখণ্ড সৌভাগ্য লাভের সুযোগ

শুরু হচ্ছে গুপ্ত নবরাত্রি, এই পবিত্র দিনে হবে অখণ্ড সৌভাগ্য লাভের সুযোগ

শরৎ কাল ও বসন্ত কাল, সাধারণত সবাই বছরে দুবার নবরাত্রির কথা জেনে থাকলেও সনাতন হিন্দু মতে নবরাত্রি বছরে ৪ বার পড়ে। এর মধ্যে ২টি গুপ্ত নবরাত্রি এবং ২টি প্রত্যক্ষ নবরাত্রি। সেইরকমই ২০২২ সালের প্রথম নবরাত্রি শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে। প্রথা অনুযায়ী, এই নবরাত্রিতেও মা দুর্গার ৯টি রূপের পূজা করা হয়। ছাড়াও ১০ মহাবিদ্যার মধ্যে ত্রিপুরা সুন্দরী, ভুনেশ্বরী, ছিন্নমস্তা, কালী, ত্রিপুরা ভৈরবী, ধূমাবতী, বগলামুখীকেও গোপনে পূজা করা হয়। আর এই বিশেষ মুহূর্তে যে কোনও বাঁধা বিপত্তি কেটে যায় যদি দেবী শক্তির আরাধনে সঠিক ভাবে করা যায় তাহলে। দেখে নেওয়া যাক এই গুপ্ত নবরাত্রিতে দেবীর কাছথেকে কীভাবে পাওয়া যাবে অখণ্ড সৌভাগ্য লাভের আশীর্বাদ।


নবরাত্রিতে বিশেষ যোগ

নবরাত্রিতে বিশেষ যোগ

পুরাণ মতে এই গুপ্ত নবরাত্রি খুবই গুরুত্বপূর্ণ। তার উপর এই বছর নবরাত্রিতে রবি যোগ এবং সর্বার্থসিদ্ধি যোগ গঠিত হচ্ছে। এসব যোগে মায়ের পূজা-অর্চনা করলে প্রাপ্ত ফল বহুগুণ বৃদ্ধি পায়। তবে এই গুপ্ত নবরাত্রিতে পূজা হয় গোপনে। প্রকাশ্যে শক্তির আরাধনা করা এই গুপ্ত নবরাত্রিতে শুভ বলে মনে করা হয় না।

 গুপ্ত নবরাত্রিতে তান্ত্রিক প্রয়োগ

গুপ্ত নবরাত্রিতে তান্ত্রিক প্রয়োগ

এই নবরাত্রি তন্ত্র-মন্ত্র এবং সিদ্ধির জন্য খুবই বিশেষ। এই গুপ্ত নবরাত্রিতে, তান্ত্রিক, সাধক বা অঘোরিরা তন্ত্র-মন্ত্র এবং সিদ্ধি অর্জনের জন্য মা দুর্গার আধ্যাত্মিক আরাধনা করে থাকেন। এই নবরাত্রিতে মায়ের আরাধনা করলে জীবনের সকল দুঃখ দূর হয়।

 গুপ্ত নবরাত্রির পুজো-বিধি

গুপ্ত নবরাত্রির পুজো-বিধি

এই গুপ্ত নবরাত্রিতে ঘট স্থাপন করা হয়। সেই সঙ্গে দেবীকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয় লবঙ্গ ও বাতাসা। সেই সঙ্গে সিঁদুর, আলতা, চুড়ি, ওড়না, সুগন্ধি সহ নানা রকমের প্রসাধনিক জিনিস পত্র দেওয়া হয় দেবীকে উদ্দেশ্য করে। শুধু তাই নয়, দর্পণ, কেশ সজ্জার নানা রকমের জিনিস, গয়না সহ শাড়ি নিবেদন করা হয় দেবীকে। এই সব সাজগোজের বস্তু এই গুপ্ত নবরাত্রিতে দেবীকে নিবেদন করা খুব শুভ বলে মনে করা হয়।

 নবরাত্রির শুভ মুহূর্ত

নবরাত্রির শুভ মুহূর্ত

দেবীর নবরাত্রি ঘটস্থাপনা করার জন্য এই বছর, অর্থাৎ ২০২২ সালের শুভ মুহূর্ত হল ২রা ফেব্রুয়ারি, বুধবার সকাল ৭.১০ থেকে ৮টা বেজে ২ মিনিট পর্যন্ত। এই নবরাত্রির প্রতিদিন কাউকে না জানিয়ে গোপনে সকাল সন্ধ্যা মায়ের পূজা করা খুব শুফ ফল দেবে জীবনে। দূর হবে সকল বাঁধা বিপত্তিও। এই দিনে পুজো করলে দেবী সকলকে আশীর্বাদ করেন। সকলের মনের ইচ্ছাও পূরণ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+