Grah Gochar 2024: বছরের প্রথম দিনেই তৈরি হবে এই শুভ যোগগুলি, জীবনে সফলতা আনতে কী করবেন
আসছে ২০২৪ সাল, নতুন বছরের অপেক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের। নতুন বছরের প্রথম দিনে চারটি শুভযোগ তৈরি হচ্ছে। আর শুভ যোগের বিশেষ প্রভাব পড়বে বারো রাশির জাতক জাতিকাদের উপর।
এই সময়ে আয়ুষ্মান যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, গজকেশরী যোগ, আদিত্য মঙ্গল যোগ তৈরি হবে। এই যোগগুলি কবে তৈরি হবে, দেখুন।

- আয়ুষ্মান যোগ
পয়েলা জানুয়ারি গঠিত হবে আয়ুষ্মান যোগ। ২ জানুয়ারি সকাল পর্যন্ত থাকবে এই শুভ যোগ। শিব ও গণেশের পুজো করতে হয় এদিন। এসময়ে স্বাস্থ্যের উন্নতি করতে এবং দীর্ঘায়ু হতে আপনাকে শিবের পুজো করতে হবে। তাহলে আসবে জীবনে মিলবে সফলতাও।
- লক্ষ্মী নারায়ণ যোগ
পয়লা জানুয়ারি বুধ ও শুক্রের মিলনে এই লক্ষ্মী নারায়ণ যোগ গঠিত হবে। এই দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এসময় আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে আর্থিক দিকে লাভ করতে যান তাহলে অবশ্যই এই দিন আপনি বিষ্ণুর পুজো। ভগবান বিষ্ণুর পুজো করেন আপনার জীবনে সফলতা লেগে থাকবে ও জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
- গজকেশরী যোগ
নতুন বছরের প্রথম দিনে গজকেশরী যোগও তৈরি হবে। এই দিনে চাঁদ সিংহ রাশিতে প্রবেশ হবে। বৃহস্পতি মার্গী মেষ রাশিতে থাকবে। এই শুভ যোগের ফলে বছরের প্রথম দিনে তৈরি হবে গজকেশরী যোগ।
- আদিত্য মঙ্গল যোগ
জ্যোতিষীদের মতে, জানুয়ারি মাসের প্রথম দিনে মঙ্গল ও শনি উভয়ই ধনু রাশিতে উপস্থিত থাকবে। এই গ্রহগুলির মিলনের কারণে বছরের প্রথম দিনে আদিত্য মঙ্গল যোগ তৈরি হবে। যোগের শুভ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের ওপর।
- মানুন এগুলি
জ্যোতিষীদের মতে, ২০২৪ সালে আপনি যদি সুসংবাদ পেতে চান তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং ভগবান সূর্যকে তামার তৈরি জিনিস জল অর্পণ করুন। সূর্যের মূর্তি বাড়িতে রাখুন। দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান গনেশের পুজো করুন এবং ভোলানাথ এবং ভগবান বিষ্ণুর পূজা করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications