Grah Gochar 2024: বছরের শুরুতেই সূর্য, শুক্র, বুধের গমন, গ্রহের কৃপায় ভাগ্যের দ্বার খুলবে এদের
Grah Gochar 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারোটি রাশি, নয়টি গ্রহ এবং ২৭ টি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা তাদের সময় মতো ঘর পরিবর্তন করে সকল রাশির জাতক জাতিকাদের উপর নানান প্রভাব ফেলে।
নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে শুরুতেই সূর্য, বুধ ও শুক্র তার ঘর বদল করবে। এই তিনটি গ্রহের স্থান বদলের কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সম্পদ সমৃদ্ধি, চাকরিতে পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।

- বুধ
জানুয়ারি মাসের ২ তারিখ সকাল ৮ টা ৩৬ মিনিটে বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হয়েছে। জানুয়ারি মাসের ৭ তারিখ বুধ বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে এই সময় রাজকুমার গ্রহের কৃপায় কন্যা ও বৃষ রাশির জাতক জাতিকারা আর্থিক দিকে খুব উন্নতি করবে। সকল কাজেই তারা এগিয়ে যেতে পারবেন। নয়া চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।
- সূর্য
জানুয়ারি মাসের ১৫ তারিখ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে দুপুর ২ টো ৫৪ মিনিটে, আর এই দিন থেকেই শুরু হবে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে (astrology). এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজোর আয়োজন করা হয় দেশের বিভিন্ন প্রান্তে।
- শুক্র
জানুয়ারি মাসের ১৮ তারিখ শুক্র রাত ৯ টা ০৫ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে। শুক্রকে আমরা সম্পদ, সৌন্দর্য, বিলাসিতার কারক বলেই জানি। আর সেখানে উপস্থিত রয়েছে বুধ ও মঙ্গল। এই শুভ দিন গ্রহের মিলনের ফলে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। যার বিশেষ প্রভাব পড়বে বারো রাশির জাতক জাতিকাদের উপর। কারোর জীবনে তা শুভ হবে। কারোর বা অশুভ প্রভাব।
- কাদের আর্থিক দিকে লাভ হবে
জানুয়ারি মাসে এই গ্রহগুলির স্থান পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। তারা চাকরিতে পদোন্নতি পেতে পারেন, তাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে, কমবে মানসিক চাপও। সেইসঙ্গে জীবনে সাফল্য আসবে মিথুন রাশির ব্যক্তিদের। এই সময় আপনারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। চাকরিতে আরও পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন এই রাশির জাতকেরা। কোন কাজেই তাঁরা আটকে থাকতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এতি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications