Grah Gochar 2023: নভেম্বরে স্থান বদল করবে এই গ্রহরা, আর্থিক লাভ হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) নয়টি গ্রহ এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহই তাদের সময় মত স্থান পরিবর্তন করে নানান প্রভাব ফেলে সকল রাশির ব্যক্তির ওপর। নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমাসে অনেক বড় বড় গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে। শনি গ্রহ আড়াই বছর অন্তর অন্তর ঘর পরিবর্তন করে থাকেন।

শনি গ্রহ কুম্ভ রাশিতে মার্গী হবে, তারপর শুক্র, বুধ, সূর্য তার ঘর পরিবর্তন করবে। বুধ চলতি মাস, অক্টোবরে মাসে দুবার স্থান পরিবর্তন করবে। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।

Grah Gochar 2023

  • শুক্র কবে ঘর পরিবর্তন করবে

শুক্র সম্পদের দাতা নভেম্বর মাসের ৩ তারিখ ভোর চারটে ৫৮ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে। এসময় কর্কট, কন্যা, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময়ে শুরু হবে। প্রতিটি কাজেই তারা এগিয়ে যেতে পারবেন।

  • শনি কবে মার্গী হবে

কর্মদাতা শনি বর্তমানে কুম্ভ রাশিতেই রয়েছেন, নভেম্বর মাসের ৪ তারিখ সন্ধ্যে ৮ টা ২৬ মিনিটে কুম্ভ রাশিতে মার্গী হবে। এই গ্রহ এসময় মেষ, বৃষ, তুলা, মকর রাশির জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। আটকে থাকা কাজ তাদের হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য তারা চিন্তিত ছিলেন সেই কাজ দ্রুত তাদের হয়ে যাবে।

  • বুধ কবে গোচর করবে

বুদ্ধিমত্তার কারক বুধ ৬ নভেম্বর চারটে ১১ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, আর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বৃষ, কর্কট, সিংহ, ধনু রাশির জাতক-জাতিকাদের এসময় প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি।

Grah Gochar 2023

  • সূর্য কবে স্থান বদল করবে

১৭ অক্টোবর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সূর্যের স্থান পরিবর্তনে জীবনে সফলতা আসবে অনেকের।

  • ফের ঘর বদল করবে বুধ

নভেম্বর মাসে ২৭ তারিখ সকাল ৫:৪১ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে বুধ। তারপর ২৮ ডিসেম্বর বুধ আবারোও স্থান পরিবর্তন করবে। বৃশ্চিক রাশিতে প্রবেশ করায় বুধ কিছু রাশির জাতিকাদের নয়া সম্পত্তির মালিক করবেন। তার মধ্যে রয়েছে মেষ, কুম্ভ, কর্কট রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+