Grah Gochar October 2023: অক্টোবর মাসে গ্রহরা স্থান পরিবর্তন করে কাদের বাড়তি খরচ বাড়াবে
অক্টোবর মাস শুরু হয়ে গেছে, এই মাসেই হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো পালিত হবে। আবার এই মাসেই রাহু,কেতু- সহ অনেক গ্রহরাই তাদের স্থান পরিবর্তন করবে। অক্টোবরে শুক্র, মঙ্গল, রাহু, কেতু তার ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলবে। কিছু রাশির ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে। অক্টোবর মাসে কোন রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে, দেখুন।
অক্টোবর মাসের প্রথমে অর্থাৎ ২ তারিখ বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে। আবার ২ অক্টোবর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে, অক্টোবর মাসের ৩ তারিখ মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে।

- কোন গ্রহরা স্থান পরিবর্তন করবে
১৮ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। বুধ ১৯ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে, ৩০ অক্টোবর রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে প্রবেশ করবে। সেই সঙ্গে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’ও। অক্টোবর মাসে এই রাশির জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। আর্থিক দিকে তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে, দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
- বৃষ রাশি
অক্টোবর মাসে বৃষ রাশির (Taurus) জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। এসময় কোনও কাজেই আপনি উন্নতি করতে পারবেন না। আর্থিক দিকে পিছিয়ে পড়তে হবে। নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে। এসময় কোনও কাজে সফলতা আসবে না আপনার। খরচ প্রচন্ড পরিমাণে বাড়তে থাকবে, তাই মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন।

- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে খুব অসুবিধায় পড়তে হবে। এই মাসটি আপনার জন্য খুব খারাপ মাস। এমাসে আপনার নানান সমস্যার সম্মুখীন হতে হবে। হঠাৎই দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা রয়েছে ।তাই রাস্তায় বেরোলে খুব সাবধানে বেরোবেন। বাবার সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে আপনার বিবাদ লেগেই থাকবে। ব্যবসায় আপনাকে নানান অসুবিধা আসতে পারে, আর্থিক সংকটের মুখোমুখি পর্যন্ত হতে হতে পারে আপনাকে।
- মীন রাশি
মীন রাশির (Pisces) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার আর্থিক অবনতি হবে। তাছাড়া রাহু, কেতুর বিশেষ প্রভাব পড়বে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না। এসময় আপনার দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো । এসময় যদি আপনি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, সেখানেও আপনার সাফল্য আসবে না। তবে মাথা ঠাণ্ডা রাখবেন। কোনও কাজ নিয়ে বেশি চিন্তা করবেন না, কারন আপনার মানসিক চাপ বাড়বে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications