শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে! কোন রাশির শুভ সময় উপস্থিত, জেনে নিন

শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে! কোন রাশির শুভ সময় উপস্থিত, জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে মোট ১২ রাশির উল্লেখ আছে। আমরা কিন্তু বৃহস্পতিকে গুরু রাশি বলে বিবেচনা করে থাকি। মাঝেমধ্যেই গ্রহ কিন্তু তার ঘর পরিবর্তন করে। তখন কিছু রাশির কিন্তু বিশেষ পরিবর্তন হয়। কারণ জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় বৃহত্তম হিসেবে আমরা বিবেচনা করি শুক্র গ্রহকে। আমরা সম্পদ ঐশ্বর্য প্রেম-রোমান্স ও সৌন্দর্যের কারক হিসেবে বলে থাকি শুক্রকে। ৩১ শে মার্চ কুম্ভ রাশিতে শুক্র গ্রহ প্রবেশ করবে, যা ২৮ এপ্রিল পর্যন্ত থাকবে। আর এই গমন করা কিছু রাশির জন্য বিশেষ হতে চলেছে। শুক্র তার ঘর পরিবর্তনের জন্য কিছু রাশির শুভ সময় উপস্থিত। জেনে নিন কোন কোন রাশির শুভ সময় উপস্থিত।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের শুক্রের গোচর দেখা যাবে। এইসময় জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা বেশ ভালো কাটবে। ব্যবসায় আয় বাড়বে। যারা নতুন কর্মক্ষেত্রে যেতে চাইছেন, তাদের জন্য বিশেষ শুভ। চাকরি ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। আর যদি কেউ নতুন ব্যবসায় টাকা বিনিয়োগ করতে চান করতে পারেন তাতে আপনারা উন্নতি হবে। কর্মক্ষেত্রে স্যালারি বাড়ায় যোগ দেখা যাচ্ছে। আপনারা যে যে কাজে যুক্ত সেই কাজেই সাফল্য অর্জন করবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সপ্তম ঘরে সিংহ রাশি অবস্থান করবে। যার কারণে ব্যবসায় প্রচুর উন্নতি দেখা দেবে। আর্থিক অবস্থা ভাল যাবে। চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা কঠোর পরিশ্রম করছেন, তারা তাদের পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীর আপনাদের সাহায্য সহযোগিতা করবে। দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে। আপনার সন্তান উচ্চ শিক্ষালাভের সমর্থ হবে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকাদের কিন্তু বিশেষ হতে চলেছে। ধন-সম্পদের ঘরে শুক্র গ্রহের কারণে আয় বৃদ্ধি পাবে। যারা নতুন চাকরিতে যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। চাকরিতে বেতন বৃদ্ধি আরো জোরালো হবে। যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত তাদের জন্য খুব শুভ হবে। ব্যবসায়ীরা যদি কেউ আগে কোথাও টাকা বিনিয়োগ করে থাকেন, সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারিত্ব কাজে যুক্ত তারা বিশেষ সুবিধা পেয়ে থাকবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শুক্র রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। জমি ও সম্পত্তির কাজে অর্থনৈতিক দিক থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকবেন। এই সময়ের মধ্যে বিনিয়োগে লাভবান হবে। যদি কেউ ব্যবসা খাতে বিনিয়োগ করতে চান তাহলে বিনিয়োগ করতে পারেন। নতুন ব্যবসা ক্ষেত্রে উন্নতি লাভ করবেন। আপনারা চাকরি ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। এই সময় যেকোনও শুভ কাজ শেষ করুন। এখন খুব ভালো সময় আপনাদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+