Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভালো নাকি খারাপ!‌ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ কেমন যাবে জেনে নিন ট্যারো কার্ড অনুযায়ী

সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে আর এই মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে তা জানার জন্য অনেকেই উৎসাহী হয়ে অপেক্ষা করছেন। যে কোনও নতুন মাসই ভালো-মন্দ মিশিয়ে আমাদের জীবনকে চালিত করে। ব্যচিক্রম হবে না এই মাসও। এই মাসে মেষ রাশিদের ওপর অশান্তি নেমে আসতে পারে। বৃষ রাশির জাতকরা সিদ্ধান্ত নেওয়ার সময় দোটানায় পড়ে যাবেন। মিথুন রাশির জাতকরা এই মাসে খুবই ব্যস্ত থাকবেন। সাপ্তাহিক ট্যারো কার্ড রিডিংয়ের মাধ্যমে আসুন জেনে নেওয়া যাক ৫ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় ১২টি রাশির জন্য কেমন হতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

সৃজনশীলতা বাড়তে দেখা দেবে এই সময়। ঘর এবং কর্মস্থান এই দুই জায়গায় শান্তি থাকবে। মন এবং মস্তিষ্ক এই দু'‌টো কথা শুনে সিদ্ধান্ত নিন। অশান্তির প্রভাব স্বাস্থ্যে দেখা দিতে পারে। স্বভাব বদলানোর জন্য এটা ভালো সময়।

বৃষ রাশি

বৃষ রাশি

নিজের ও কাজের সঙ্গে যুক্ত মামলাগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় দোটানায় পড়তে পারেন। তবে এর থেকে বেঁচে থাকাই ভালো। সব বিষয়কে সহজভাবে নিন, ভালো চিন্তা করুন এবং এগিয়ে যান। নিজের বিষয়গুলিকে কথাবার্তা বলে এবং ভালোবেসে সমাধান করুন। শিশুদের সময় দিন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই মাসে আপনার ব্যস্ততা থাকবে। বেশ কিছু ঝামেলার মধ্যে ফেঁসে আপনি আপনার শান্তিপূর্ণ জীবন থেকে দূরে চলে যাবেন। তবে নিজের জন্য সময় বের করার চেষ্টা করুন। সিনিয়ারদের সহয়তা পাবেন। সম্মান বাড়বে।

কর্কট রাশি

কর্কট রাশি

একঘেয়েমি অবস্থা থাকবে, অন্যদিকে খোলা মন নিয়ে কাজ করা ভালো। আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। বিনিয়োগের জন্যও এটি একটি ভালো সময়। যে কোনও মামলা আপনার পক্ষে থাকবে। ইতিবাচক থাকুন।

সিংহ রাশি

সিংহ রাশি

একবারে একটি মাত্র কাজ করুন, এটি দ্রুত সাফল্য দেবে। নতুন কাজ শুরু করার আগে পুরনো বিষয়গুলো মিটিয়ে নিন। লক্ষ্য সম্পর্কে সক্রিয় হন।

কন্যা রাশি

কন্যা রাশি

লক্ষ্য, অগ্রাধিকার এবং কাজে একটি নতুন দৃষ্টিভঙ্গি খুঁজুন, তবেই সাফল্য আসবে। দলীয় কার্যক্রমে সক্রিয় থাকবেন। জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা বাড়বে। অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। ইগো এড়িয়ে চলুন।

তুলা রাশি

তুলা রাশি

আনন্দে সময় কাটবে। আপনি ইতিবাচক থাকার মাধ্যমে জীবন উপভোগ করবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনি সবকিছু প্রচুর পরিমাণে পাবেন। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বিভিন্ন গতিবিধির মধ্যে ব্যস্ত থাকবেন। প্রত্যেক কাজে পর্যপ্ত সময় ও যথাযথ মনোযোগ দিলে তবেই সফলতা আসবে। ভ্রমণ করতে পারেন। খাওয়াদাওয়া বেশি করবেন না। স্বাস্থ্যের দিকে নজর দিন। নিজের কাছের মানুষের কাছে নিজের ভাবনা ভাগ করে নিন।

ধনু রাশি

ধনু রাশি

জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। নতুন শক্তির সঞ্চার হওয়ার কারণে কাজের বিষয়গুলি দ্রুত সম্পন্ন হবে। তবে কিছু সঙ্কট আসতে চলেছে, যার সম্মুখীন পুরো দম নিয়ে করলে সফলতা অবশ্যই পাবেন। ধৈর্য্য রাখুন। ফেঁসে থাকা কোনও মামলায় বড়দের পরামর্শ নিন।

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রে ছোটখাটো বিষয়কে গুরুত্ব দেবেন না। আপনার কাজের প্রতি মনসংযোগ করুন। সময় শীঘ্রই পরিবর্তন হবে। ভারসাম্যপূর্ণ মানসিকতা নিয়ে কাজ করুন। মিথুন রাশির মানুষ প্রতারণা করতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কাজকর্ম ভালো চলবে। নতুন সুযোগ পাবেন। সেই সুযোগ থেকে আপনি লাভ করবেন। ভালো হবে যদি প্রত্যেক সিদ্ধান্ত শান্ত মনে নেওয়া হয়। নিজের দায়িত্ব অন্যদের মধ্যে ভাগ করে দিন। ভালোবাসা পাবেন।

মীন রাশি

মীন রাশি

নতুন সুবর্ণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। কাঙ্খিত দিকে চেষ্টা করুন, আপনি অবশ্যই সফলতা পাবেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে প্রেম বাড়বে। নতুন করে শুরু করুন এবং অতীত ভুলে যান। কখনও কখনও কঠিন বিষয়গুলিও সহজ এবং সহজ উপায়ে সমাধান করা হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+