সূর্যের স্থান পরিবর্তনে আমূল বদলে যাবে এইসব রাশির জীবন, খুলে যাবে সৌভাগ্যের দরজা

সূর্যের স্থান পরিবর্তনে আমূল বদলে যাবে এইসব রাশির জীবন, খুলে যাবে সৌভাগ্যের দরজা

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করে, তখনই এই ঘটনা সকল রাশির জাতক জাতিকাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। গ্রহদের অধিপতি হিসেবে বিবেচিত হন সূর্যদেব। আগামী ১৭ আগস্ট তাঁর নিজের রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য নারায়ণ। আর যার প্রভাব সকল রাশির জাতক জাতিকাদের উপরেই পড়তে দেখা যাবে। কিন্তু এরই মধ্যে কিছু রাশি আছে, যারা এই সময়ে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। আর যার ফলে আর্থিক লাভও পেতে চলেছেন তাঁরা।

কর্কট রাশি

কর্কট রাশি

সূর্য গোচরের কারণে এই সময় ভালো অর্থ উপার্জন করবেন এই রাশির ব্যক্তিরা, কারণ এই সময় সূর্য এই রাশির জন্মছকের দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে যাকে বলা হয় অর্থ ও বাক্যের ঘর। আর তাই এই সময়ের মধ্যে আকস্মিক ভাবে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, যদি দীর্ঘদিন অর্থ কোথাও আটকে থাকে তবে এই সময়ের মধ্যে তা পাবেন। আর্থিক পক্ষ এই সময়ে শক্তিশালী হবে। সূর্যের কৃপায় নতুন কোনও চাকরি পেতে পারেন কিংবা চাকরিতে পছন্দসই জায়গায় বদলি হতে পারেন। চাকরির পাশাপাশি কারও ব্যবসা যদি সূর্য বা বুধের সঙ্গে সম্পর্কিত হয় তবে সেই ব্যক্তি এই সময়ে ভাল লাভ করতে পারেন। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য এবং চন্দ্র উভয়েই এঁকে অপরের মিত্র গ্রহ। সূর্যদেবের এই অবস্থান পরিবর্তন জন্য শুভ প্রমাণিত হতে পারে।

 তুলা রাশি

তুলা রাশি

সূর্যদেবের আশীর্বাদে এই অবস্থান পরিবর্তন খুবই শুভ বলে প্রমাণিত হতে চলেছে। সূর্যদেব এই রাশির একাদশতম ঘরে প্রবেশ করতে চলেছেন যাকে আয় ও লাভের স্থান বলা হয়। সেই কারণে এই সময়ে আয় ভালো বৃদ্ধি পাবে। এছাড়াও এই সময় আয়ের নতুন উত্সের মাধ্যমে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ব্যবসায় আচমকাই আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। একই সময়ে সম্পত্তিতে বিনিয়োগ করলে তা খুবই ভালো ফল দেবে এবং এরই মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। বিদেশে রপ্তানি বা আমদানির সঙ্গে সম্পর্কিত ব্যবসা হলে এই সময় তা থেকে খুবই ভালো লাভ করতে সক্ষম হবেন। এই সময়ে ব্যবসায় যতটা সম্ভব গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। সার্বিক ভাবে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য স্থান পরিবর্তন করে এই রাশির দশমতম ঘরে প্রবেশ করতে চলেছে, যা কাজের ক্ষেত্র এবং ব্যবসার লাভের জায়গা হিসেবে বিবেচিত হয়। সেই কারণে এই সময়ে এই রাশির জাতক জাতিকারা কোনও নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এছাড়াও যাঁরা চাকরি করছেন তাঁরা এই সময় পদোন্নতি পেতে পারেন এবং তাঁদের বেতন বৃদ্ধি হতে পারে। এই সময়ে কাজের উন্নতি হবে, যার কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের এই স্থান পরিবর্তন ভালো ফল দিতে চলেছে। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সময়ে ব্যবসায় ভাল অর্থ এবং মুনাফা বৃদ্ধি হবে। সেই সঙ্গে সমাজে মান সম্মান বাড়তে পারে। মিডিয়া, সিনেমা, ব্যাঙ্ক, শিল্পকলা বা ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য এই সময়টা লাভজনক হতে চলেছে। আরবিক ভাবে কেরিয়ারে ভালো উন্নতি হবে এই রাশির জাতক জাতিকাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+