সোনা-সম্পত্তি আরও বেশি বাড়িয়ে নিতে কোন কোন পন্থা কাজে লাগাবেন! শাস্ত্র কী বলছে জানুন
২০১৯ বাজেট অধিবেশনে যে সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি পেয়েছে তারমধ্যে অন্যতম হল সোনা। এই সোনালী ধাতুতে সেস বাড়ানোর ফলে আরও দাম বাড়তে চলেছে মহামূল্যবান এই ধাতুর।
২০১৯ বাজেট অধিবেশনে যে সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি পেয়েছে তারমধ্যে অন্যতম হল সোনা। এই সোনালী ধাতুতে সেস বাড়ানোর ফলে আরও দাম বাড়তে চলেছে মহামূল্যবান এই ধাতুর। তবে বাস্তুশাস্ত্র বলছে এই মূল্যবান ধাতু যদি ধরে রাখতে হয়, তাহলে কয়েকটি টিপস মেনে চলছে হবে। একনজরে দেখে নেওয়া যাক সোনা সৌভাগ্য কিভাবে উজ্জ্বল করবেন।

যে ঘরে সোনা রাখবেন..
যে ঘরে সোনা রাখবেন, সেই ঘরের উত্তর ও পূর্ব দিকে যে যাতায়াত করার মতো জায়গা থাকে। আর তা থাকলেই একমাত্র সোনা , সোনারভাগ্য দিতে পারে।

কালো ব্যবহার করবেন না
যেখানে বাড়িতে সোনা রাখবেন, বা সোনার গয়না থাকবে সেখানে যেন কোনও মতেই কোনও কালো কাপড় বা কালো রঙের কিছু না থাকে। তা থাকলেই সোনার মালিকের ওপর কুপ্রভাব পড়বে বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

ঘরের সামনে লক্ষ্মী-গণেশ
যে ঘরে সোনা রাখেন, সেই ঘরে ঢোকবার মুখেই যেন রাখা থাকে লক্ষ্নী ও গণেশের মূর্তি। আর সেই মূর্তিকে যেন নিয়মিত পুজো করা হয়। তাহলেই সোনা সৌভাগ্য বৃদ্ধি করে।

আত্মবিশ্বাস ও উৎসাহ বাড়ায় সোনা
শাস্ত্রজ্ঞদের দাবি, আত্মবিশ্বাস ও জীবনে উৎসাহ বাড়াতে সোনার ব্যবহার অতুলনীয়। সোনা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে যেকোনও মানুষ আত্মবিশ্বাসে তুঙ্গে থাকতে বাধ্য।












Click it and Unblock the Notifications