‌নবরাত্রি ২০২০:‌ নবমীতে দেবী সিদ্ধিদাত্রীর পুজোর মাহাত্ম্য, আচার, রীতি একনজরে

নবমীতে দেবী সিদ্ধিদাত্রীর পুজো

দেখতে দেখতে পুজো প্রায় চলেই এল। তবে বাঙালিদের পুজোর পাশাপাশি অবাঙালিরাও মাতবেন নবরাত্রির পুজোয়। ন’‌দিন ধরে দুর্গা মায়ের ন’‌টি রূপের পুজো করা হবে। এই ন’‌দিন আলাদা আলাদা ভাবে ও ভিন্ন ধরনের ভোগ দেওয়া হয়। নবম ও শেষ দিনে এই নবরাত্রিতে পুজো হয় দেবী সিদ্ধিদাত্রীর। আসুন দেখে নেওয়া যাক এই পুজোর মাহাত্ম্য, আচার ও রীতি।

নবমীতে দেবী সিদ্ধিদাত্রীর পুজো

নবমীতে দেবী সিদ্ধিদাত্রীর পুজো

নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। তিনি নবদুর্গার শেষ ও দেবী দুর্গার নবম শক্তি। এই দেবী সবধরনের সিদ্ধি দান করে থাকেন। মার্কন্ডেয় পুরাণে আট ধরনের সিদ্ধি তথা অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, ইশিত্ব ও বাশিত্বর কথা উল্লেখ রয়েছে। মা সিদ্ধিদাত্রী সব ভক্ত এবং সাধকদের এই সিদ্ধি প্রদান করেন। মাতার বাহন সিংহ তবে তিনি পদ্মাসনও হন।

 পুরাণের কথা

পুরাণের কথা

দেবী ভগবত্‍ পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতী কে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেব সকল সিদ্ধি লাভ করেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্ব সিদ্ধি লাভ করেন মহাদেব।

প্রচলিত কাহিনী

প্রচলিত কাহিনী

হিন্দুদের বিশ্বাস, নবরাত্রির নবম দিনে এই দেবীর পুজো করলে এবং সঠিকভাবে পুজো করলে সব প্রকারের সিদ্ধি প্রাপ্তি হয়। মাতা এই দিন তাঁর ভক্তদের বিশেষ ফলপ্রদান করেন।

দেবী সিদ্ধিদাত্রীর রূপ

দেবী সিদ্ধিদাত্রীর রূপ

দেবী সিদ্ধিদাত্রীর বাহন সিংহ। মায়ের চারটি ভুজা আছে, ডান দিকের উপরের হাতে গদা, আর নীচের হাতে চক্র এবং বাঁ দিকের উপরের হাতে কমলপুষ্প ও নীচের হাতে শঙ্খ। মায়ের শান্ত রূপ।

 মায়ের পুজোয় কোন ভোগ

মায়ের পুজোয় কোন ভোগ

পদ্মাসনে বসা দেবীকে তিলের তৈরি নাড়ু বা খাবার ভোগ হিসেবে দেওয়ার চল রয়েছে। মনে করা হয়, এতে ভক্তের অপঘাতে মৃত্যু হয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+