অবিলম্বে ত্যাগ করুন এইসব বদভ্যাস, নাহলে কখনও মিলবে না আর্থিক সুখ
অবিলম্বে ত্যাগ করুন এইসব বদভ্যাস, নাহলে কখনও মিলবে না আর্থিক সুখ
ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ যখন কোনও ব্যক্তির উপর থাকে তখন ছাইমুঠো ধরলে সোনামুঠো হয়ে যায়। অর্থাৎ তিনি যাই করুন না কেন সর্বদাই তাঁর জীবনে অর্থলাভ হতেই থাকে। তিনি সবদিক থেকেই লাভবান হন। সনাতন ধর্ম শাস্ত্র অনুসারে যদি কোনও ব্যক্তি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান তাহলে কিছু খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখা দরকার। নইলে মা লক্ষ্মী রেগে যান। তাই যারা ধনী হওয়ার আকাঙ্খা রাখেন তাঁদের এই কাজগুলো থেকে সবসময় দূরে থাকা উচিত।

সময়ের অপচয়
'ইংরাজি প্রবাদ অনুযায়ী, টাইম ইজ মানি'। যে সব মানুষরা সময়ের গুরুত্ব বোঝেন না এবং সময় নষ্ট করেন, তাঁদের জীবনে কখনই আর্থিক সুখ লাভ হয়না। মা লক্ষ্মী কখনই এই ধরনের লোকদের প্রতি অনুগ্রহ করেন না। অথচ যারা সময়ের সদ্ব্যবহার করেন তাঁরা অনেক সম্পদ ও অপার আর্থিক সুখ লাভ করে থাকেন। তাই শাস্ত্র অনুসারে সময়ের অপচয় করা কখনই উচিত নয়।

পণ্ডিতকে অসম্মান
শাস্ত্র অনুসারে যে সব ব্যক্তি পণ্ডিত বা জ্ঞানী মানুষদের বা মহাত্মাদের অসম্মান করেন মা লক্ষ্মী সেইসব মানুষের উপর খুব রুষ্ট হন। মা লক্ষ্মী সর্বদা সেইসব স্থানে বাস করেন যেখানে পণ্ডিতদের সম্মান করা হয়।

অন্যের নিন্দা করা
এমন বহু মানুষ আছেন যারা সর্বদা অন্য ব্যক্তিদের নিন্দা এবং সমালোচনা করে থাকেন। যারা অন্যের মন্দ করে উল্টে তাঁদেরই কথা শোনান সেই সব পরনিন্দাকারী ব্যক্তিদের প্রতি দেবী লক্ষ্মী কখনও কৃপা করেন না। এই ধরনের লোকদের চিন্তাভাবনা নেতিবাচক হয়ে ওঠে এবং ধীরে ধীরে তারা দারিদ্র্যের মধ্যে পড়ে। তাই এই বদ অভ্যাস থেকে সবসময় দূরে থাকা উচিত।

ভুল সঙ্গ
সংস্কৃতে একটি বিখ্যাত কথা আছে, 'ত্যাজ দুর্জন সংসর্গ, ভজ সাধু সমাগমম'। অর্থাৎ খারাপ লোকের সঙ্গ সবসময় এড়িয়ে চলা উচিত। আর যারা ভালো মানুষ তাঁদের বন্ধু বানানো দরকার। কারণ দুর্জন যারা তাঁরা কখনওই ভালো মিত্র হতে পারেন না। ঠিক সেই রকমই, মা লক্ষ্মী কখনওই মাদকাসক্ত, ভুল সঙ্গ এবং অনৈতিক লোকদের পছন্দ করেন না। তাই এমন মানুষ জীবনে কখনও ধনী হতে পারেন না। যদি কোনও মানুষের এই বদ অভ্যাস থাকে তাহলে তাঁর তা দ্রুত ত্যাগ করা উচিত।
(এই সকল তথ্য সম্পূর্ণ লোককথা ও প্রচলিত তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications