জীবনে সুখী হতে মৌনী অমাবস্যায় মহাদেবকে এগুলি নিবেদন করুন

হিন্দুধর্মে মৌনী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই বিশেষ দিনে আপনি যদি দারিদ্র ব্যক্তিদের দান করেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। ২৯ জানুয়ারি পড়েছে এই বিশেষ দিন। এই অমাবস্যা মাঘী অমাবস্যা নামে পরিচিত। এদিন গঙ্গা স্নান ও দারিদ্র ব্যক্তিদের দান করার অত্যন্ত গুরুত্ব রয়েছে।

এই বিশেষদিনে একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। তৈরি হবে সিদ্ধি যোগও। মৌনী অমাবস্যার তিথি শুরু হবে ২৮ জানুয়ারি সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট থেকে, যা চলবে ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে। তাই উদয় তিথি অনুযায়ী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা পালিত হবে।

shiva

  • শিবযোগ কবে তৈরি হবে

আবার এদিনেই শিববাস যোগও তৈরি হবে। যা চলবে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিট পর্যন্ত চলবে। রাত ৯ টা ২২ মিনিটে সিদ্ধি যোগ শেষ হবে। এই উভয় যোগেই ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ।

  • মহাদেবকে কী কী নিবেদন করবেন

মৌনী অমাবস্যার দিনে শ্রাবণ ও উত্তরাষাঢ় নক্ষত্রেরও মিল হবে। এদিন উপোস করে ভগবান শিবের পুজো করলে পূর্বপুরুষেরাও খুশি হন। তাই এই বিশেষ দিনে আপনি মহাদেবকে এই জিনিসগুলো নিবেদন করতে পারেন। এতে আপনার জীবনের সফলতাও লেগে থাকবে। জানুন কী কী নিবেদন করবেন।

  • শুকনো ফল

আর্থিক সঙ্কট কাটাতে ভগবান শিবকে এই বিশেষ দিনে শুকনো ফল নিবেদন করুন। যদি পারেন খেজুর, কিশমিশ ইত্যাদি নিবেদন করুন।

  • ধুতুরা ফুল

যদি আপনি ব্যবসায় উন্নতি করতে চান, তাহলে মহাদেবকে এই বিশেষ দিনে ধুতুরা ফুল নিবেদন করুন। যখন আপনি পুজো দেবেন, সে সময় পুজোর থালিতে অবশ্যই ধুতরা ফুল রাখবেন। এতে আপনার ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে । মহাদেব খুশি হবেন। তার ইচ্ছায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে।

  • ক্ষীর, মালপোয়া

আপনি ভগবান শিবকে ক্ষীর, মালপোয়া, সাদা মিষ্টি, হালুয়া, দই নিবেদন করতে পারেন। এগুলি খুব শুভ। আর এগুলি খেতে ভীষণ পছন্দ করেন শিব ঠাকুর। তাই এগুলি নিবেদন করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত।

  • তিলের লাড্ডু

যদি আপনি জীবনে সুখী হতে চান, তাহলে অবশ্যই মহাদেবকে এই বিশেষ দিনে তিলের লাড্ডু নিবেদন করুন। এতে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। ব্যবসাতেও লাভ হবে। এমনকি জীবনের সুখ আসবে।

  • মিষ্টি

মৌনী অমাবস্যার দিন শিব ঠাকুরকে লাল রঙের যেকোনও মিষ্টি নিবেদন করুন। সেই সঙ্গে দুধ দিয়ে তৈরি একটি মিষ্টি নিবেদন করুন। এতে মহাদেব প্রসন্ন হবেন। তাঁর কৃপায় আপনার জীবনে সুখ আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+