পিতৃপক্ষের সময় পূর্ব পুরুষদের সন্তুষ্ট রাখতে দারিদ্র ব্যক্তিদের এগুলি দান করুন

পিতৃপক্ষের সময় পূর্ব পুরুষদের সন্তুষ্ট রাখতে দারিদ্র ব্যক্তিদের এগুলি দান করুন

হিন্দুধর্মে পিতৃপক্ষের বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। এই সময় তারা বংশধরের থেকে কাছে আসেন। খাদ্য গ্রহণ ও জল গ্রহণের জন্য। তারা আশীর্বাদ করে যান পরিবারের সদস্যদের। এই পিতৃপুরুষকে সন্তুষ্ট রাখবার জন্য এই পিতৃপক্ষের পিন্ডদান, দর্পণ ও দান করা খুব শুভ বলে মনে করা হয়। এই সময়ে গরিবদের কিছু দান করা উচিত। যেটিতে তারা খুব খুশি হন। জেনে নিন কী কী দান করা উচিত।

খাদ্য দান

খাদ্য দান

পিতৃপক্ষের সময় খাদ্য দান করা খুব শুভ বলে মনে করা হয়। যদি আপনি কাউকে অন্ন দান করে থাকেন তাহলে পিতৃপুরুষ খুব খুশি হন। তাই এই সময়ে অভাবী, দারিদ্র এবং ব্রাহ্মণদের আপনারা সাধ্য মতো খাবার দান করতে পারেন। তাহলে আপনার জীবনের শুভ সময় আসবে। আপনার আর্থিক দিক উজ্জ্বল হবে।

বস্ত্রদান

বস্ত্রদান

ব্রাহ্মণ, গরিবদের বা দারিদ্র কোন ব্যক্তিকে আপনি বস্ত্র দান করতে পারেন। অন্নর পাশাপাশি বস্ত্রদানও খুব শুভ বলে মনে করা হয়। খাবার ও বস্ত্র এক সঙ্গে দান করলে আপনার শুভ সময় আসবে। আপনার বংশধরদের কোনদিন জামা কাপড়ের অভাব হবে না। তারা ভালো থাকবেন বলেই আশা করা হয়।

ঘি দান করা

ঘি দান করা

আপনি এই সময়ে ঘি দান করতে পারেন, তা খুব শুভ বলে মনে করা হয়। তবে ঘি যখন দান করবেন তা একটি পরিস্কার পাত্রে খাটি গরুর ঘি দান করুন। এটি পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। পূর্বপুরুষের আশীর্বাদও পাওয়া যায়।

সোনা ও রুপো দান করুন

সোনা ও রুপো দান করুন

সোনা ও রুপো দান করা খুব শুভ বলে মনে করা হয়। তাই এই সময় কাউকে সোনা ও রুপো দান করুন। এতে কঠিন কোন রোগ আপনার কাছে স্পর্শ করতে পারবে না। রুপোকে চাঁদের কারক বলে মনে করা হয়। এটি দান করলে সমস্ত রোগ থেকে আপনি বেরোতে পারবেন। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে।

তিল দান করুন

তিল দান করুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতৃপক্ষে কালো তিল দান করা খুব শুভ বলে মনে করা হয়। এই ১৬ দিনের মধ্যে আপনি যদি কাউকে কালো তিল দান করেন তা কিন্তু খুব শুভ। কালো দিন দান করলে ব্যক্তি সমস্ত বাধা কেটে যায়। আপনি কর্মক্ষেত্রও সাফল্য অর্জন করতে পারবেন। যেকোনোও বাধা থেকে বেরোতে পারবেন। আর্থিক সংকট তো আপনার জীবন থেকে দূর হয়ে যাবে।

লবণ দান করুন

লবণ দান করুন

এই সময় লবণ দান করা খুব ভালো। তাহলে আপনার পরিবারে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না, ইতিবাচক শক্তি প্রবেশ করবে। লবণ দান করলে পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং তাদের সন্তুষ্ট হয়ে আপনাদেরকে আশীর্বাদ করুন। যার জন্য আপনারা জীবনে সুখী হবেন।

জুতো দান করুন

জুতো দান করুন

পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা সন্তুষ্ট করার জন্য আপনি দারিদ্র ব্যক্তিদের জুতো দান করুন। তবে অবশ্যই এই জুতো যেন নতুন হয়। তবেই কিন্তু আপনার জীবনের সুখ আসবে। সুখ শান্তির জন্য রাহু ও শনি ১০ থেকে আপনি বেরোতে পারবেন। জীবনে শান্তি পাবেন। আপনার পরিবার ও খুব ভালো থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+