মহাদেবকে খুশি করতে শ্রাবণ মাসের সোমবার নিবেদন করুন এই জিনিসগুলি

হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস ভোলেবাবার অত্যন্ত প্রিয় মাস। তাই এসময় মহাদেবের পূজো করলে জীবনে আর্থিক দিবে খুব লাভ হয়। শুধু তাই নয়, শ্রাবণ মাসে আপনি যদি শিব ঠাকুরকে জলাভিষেক করেন, তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। সেই সঙ্গে শিবের বিশেষ কৃপা পাবেন। ২২ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস।

যা চলবে অগাস্ট মাসের ১৯ তারিখ পর্যন্ত। ভগবান শিবকে যদি এই জিনিসগুলো নিবেদন করেন, তাহলে আপনার আর্থিকদিকে লাভ হবে। শিবের বিশেষ কৃপাও আপনি পাবেন। শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের পূজো করলে আপনার জীবনের কাঙ্খিত ইচ্ছা পূরণ হবে। ভোলেবাবাকে খুশি করতে শ্রাবণ মাসের সোমবার করে এগুলি তাকে দিন। দেখুন কী কী দেবেন।

Shiv thakur

  • কর্পূর

শ্রাবণ মাসের সোমবার করে ভগবান শিবকে কর্পূর নিবেদন করুন। তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। এতে আপনার ঘরে কিন্তু পবিত্রতাও বজায় থাকবে। যদি পরিবারের কারোর সঙ্গে আপনার ঝগড়া, অশান্তি থাকে তাও কিন্তু দ্রুত মিটে যাবে। কর্পূরের গন্ধ ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই অবশ্যই শ্রাবণ মাসে ভোলেবাবাকে কর্পূর নিবেদন করবেন।

  • দই

শিব ঠাকুর দই আপনি নিবেদন করতে পারেন। কারণ শিব ঠাকুর খুব পছন্দের একটি জিনিস। ভক্তরা শিবলিঙ্গে তাই শ্রাবণ মাসের সোমবার করে দই নিবেদন করতে পারেন। আপনি দই দিয়ে স্নানও করাতে পারেন মহাদেবকে। এতে আপনার জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে বের হতে পারবেন। ভোলেবাবার কৃপায় আপনার আর্থিকদিকেও লাভ হবে।

  • বেল পাতা

বেল পাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব ঠাকুরকে স্নান করে একটি বেলপাতা দিন। ঠাকুরের মাথায় বেল পাতা দিলে শিব ঠাকুর খুশি হবার সঙ্গে সঙ্গে খুব শান্ত থাকেন। পরিবারের সকলেই আপনার সঙ্গে ভালো থাকতে পারবেন। এমনকি দাম্পত্য জীবনেও সুখী হবেন না। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার।

  • ধুতুরা ফুল

যে ব্যক্তি শ্রাবণ মাসে শিব ঠাকুরকে ধুতুরা ফুল দেন, তার অর্থের অভাব হয় না। শিবলিঙ্গে আপনি ধুতুরা ফুল রেখে যদি ভগবানের পুজো করেন, আপনার মনস্কামনা জানান সেই মনস্কামনা দ্রুত পূর্ণ হবে। জীবনে সকল কাজেই এগোতে পারবেন। মহাদেবের কৃপায় আপনি দাম্পত্য জীবনেও সুখী হতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+