শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবকে কী কী নিবেদন করে খুশি করবেন, দেখে নিন
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবকে কী কী নিবেদন করে খুশি করবেন, দেখে নিন
জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ ভূমিকা রয়েছে। শ্রাবণ মাসের শিবের পুজোর তাৎপর্য রয়েছে। এটি করলে জীবনের সুখী হওয়া যায়। চলতি বছরের জুলাই মাসের ২৫ তারিখ দ্বিতীয় সোমবার পড়েছে। এই দিনে দেবতার শিবকে খুশি করবার জন্য তার ভক্তরা পুজো করে থাকেন।

সোমবার দেবতার পুজো করলে খুশি হন তিনি
বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজো করলে মন মতন ফল পাওয়া যায়। এই সময় শিবকে জল ঢেলে স্নান করানো হয়। তারও কিন্তু বিশেষ উপাদান রয়েছে। এটি করলে জীবনে মানুষ সুখী হন। জেনে নিন সোমবার শিব ঠাকুরকে কী কী নিবেদন করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।

শ্রাবণ মাসের সোমবারের এত গুরুত্ব কেন
বলা হয় ভগবান মহাদেবের প্রথম স্ত্রী দেবী সতী যখন তার স্বামী শিবকে তার পিতার বাড়িতে অপমানিত হতে দেখেছিলেন, তখন তিনি তা সহ্য করতে পারেন নি। আর তা না পেরে রাজা দক্ষিণের যজ্ঞকুণ্ডে তার প্রাণ দান করেন। এর পর তিনি হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্ম নেন। পার্বতীর রূপে তিনি ভগবান শিবকেও তাঁর বর হিসেবে বেছে নিয়েছিলেন এবং তাঁকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এতে খুব সন্তুষ্ট ও খুশি হন শিব। তারপর তাদের বিয়ে হয়। তারপর থেকেই তাঁদের প্রিয় মাস হয়ে ওঠে এই মাস। এরপর থেকেই এই মাসের গুরুত্ব আরও বেড়ে যায়।

দেবতাকে কী কী নিবেদন করবেন
দুধ- শ্রাবণ মসের সোমবার শিবলিঙ্গে দুধ নিবেদন করলে স্বাস্থ্য ভালো থাকে।
দই- এই মাসের প্রতি সোমবার শিবকে দই দিয়ে স্নান করান, পারিবারিক ও দাম্পতইয় জীবনে সুখ আসবে।
ঘি- পারলে সোমবার করে মহাদেবকে ঘি অর্পণ করুন । এতে আপনার পরিবারের বংশ বৃদ্ধি হতে পারে।
চাল- মহাদেবের পুজোয় চালের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পারলে তাঁর পুজোয় কাঁচা চাল নিবেদন করুন, এতে আপনার সম্পদ বাড়তে পারে।
সাদা ফুল- মহাদেবের পুজোয় পারলে সাদা ফুল নিবেদন করুন। এতে আপনি মানসিক শান্তি পাবেন। শরীরও থাকবে সুস্থ।
শ্বেত চন্দন- শ্রাবণ মাসের সোমবারের পুজোয় শিবলিঙ্গকে অবশ্যই শ্বেত চন্দন দিয়ে সাজান। এটি করলে আপনি সামাজিকভাবে নিজের অনেক সম্মান বাড়াতে পারবেন।
চিনি- শ্রাবণ মাসের প্রতি সোমবারের পুজোয় দেবতাকে চিনি দিয়ে পুজো করুন। এতে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। সেই সঙ্গে মনের সকল আশা পূর্ণ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications