সামনেই রাধাষ্টমী, রাধারানিকে সন্তুষ্ট করতে কী কী নিবেদন করবেন, জানেন
সামনেই রাধাষ্টমী। জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পরেই পালিত হয় রাধাষ্টমী। বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় ও কাছের হলেন রাধারানি। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধারানি। তাই প্রতিবছর রাধারানির জন্মবার্ষিকী উপলক্ষে রাধাষ্টমী পালন করা হয়।
এই বছর ১১ সেপ্টেম্বর পড়েছে রাধাষ্টমী। পুজোর শুভ সময় শুরু হবে ১১ টা ১০ মিনিট থেকে। এই সময় রাধা রানিকে আপনি যদি সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই এগুলি নিবেদন করুন। জানুন কী কী নিবেদন করবেন।

- হলুদ মালা নিবেদন করুন
রাধা রানিকে খুশি করতে রাধাষ্টমীতে তাঁকে হলুদ মালা নিবেদন করুন। এতে আপনার আর্থিকদিকে খুব উন্নতি করতে হবে। সেই সঙ্গে জীবনে সাফল্য লেগেই থাকবে। কোনও কাজেই পিছিয়ে পরবেন না। এতে রাধা রানিও খুব সন্তুষ্ট হবে।
- ক্ষীর নিবেদন করুন
রাধাষ্টমীতে রাধারানিকে অবশ্যই ক্ষীর নিবেদন করুন। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন। তাছাড়া আপনার মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হবে। যদি পারেন দুপুর ১২ টার আগে রাধা রানিকে ভোগ নিবেদন করুন।
- মালা ও বস্ত্র নিবেদন করুন
যদি আপনি রাধাষ্টমীতে রাধা রানিকে সন্তুষ্ট করতে তাঁকে হলুদ মালা ও বস্ত্র নিবেদন করুন। এতে রাধা রানি খুব খুশি হন। তার কৃপায় আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- দুধের সঙ্গে জাফরান দিন ভোগ হিসাবে
রাধাষ্টমীতে রাধারানিকে খুশি করতে আপনি রাতে রাধারানিকে অবশ্যই দুধের সঙ্গে জাফরান মিশিয়ে নিবেদন করুন। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে। তাঁর কৃপায় আপনি জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবেন।
- উপোস করে পুজো দিন
এই রাধাষ্টমীর সময় অবশ্যই উপোস করে পুজো দেবেন। রাধারানির পাশাপাশি শ্রীকৃষ্ণের পুজো করবেন। এতে তিনি খুব খুশি হন। দেবতাদের কৃপায় আপনি জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি।
- একটা কড়ি, এক টাকা ও হলুদ নিবেদন করুন
বলা হয়, রাধাষ্টমীর পুজোর দিন দেবীকে সন্তুষ্ট করতে আপনি রাধারানির পায়ের কাছে একটা কড়ি, এক টাকা ও হলুদ নিবেদন করুন। সেই সঙ্গে যদি আপনি আপনার মনের ইচ্ছা রাধারানিকে জানান। তাহলে আপনার মনের ইচ্ছাও কিন্তু পূরণ হবে। সেই সঙ্গে আর্থিকদিকেও অনেক লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications