দীপাবলির দিন মা লক্ষ্মীকে খুশি করতে এই ভোগগুলি নিবেদন করুন, কাটবে অর্থসঙ্কটও
হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলেই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। ৩১ অক্টোবর পড়েছে দীপাবলি উৎসব। এই দিনে অনেকেই কিন্তু গণেশ ও মা লক্ষ্মীর বিশেষ পুজো করেন। এই দিনে মা লক্ষ্মী ও গণেশের পুজো করলে আর্থিক দিকে খুব লাভ হয়।
জীবনে সাফল্যের সময় শুরু হয় তাঁদের। এদিন মা লক্ষ্মীকে কোন কোন ভোগ দেওয়া শুভ, জানুন। কথিত আছে, দীপাবলি দিন মা লক্ষ্মীকে এই ভোগগুলি নিবেদন করলে অর্থের অভাব সেই ব্যক্তির কোনদিনই হয় না। জানুন এই বিশেষ দিনে দেবীকে কী কী ভোগ নিবেদন করবেন।

- বাতাসা ও মুড়কি
দীপাবলিতে মা লক্ষ্মীকে বাতাসা ও মুড়কি অবশ্যই দেবেন। বিশ্বাস করা হয়, বাতাসা দেবীকে নিবেদন করলে শুক্রের ক্ষতিকারক প্রভাব আপনার জীবন থেকে দূর হবে। এমনকি ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করে মুড়কি। তাই দীপাবলির দিন অবশ্যই মা লক্ষ্মীকে বাতাসা এবং মুড়কি দেবেন।
- ক্ষীর
মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার হলো ক্ষীর। তাই দীপাবলির দিন মাকে ক্ষীর দিতে একদমই ভুলবেন না। কথিত আছে, যে ব্যক্তি দীপাবলির দিন মাকে ক্ষীর দেন, তার মনের বাসনা পূর্ণ হয়। ঘরে তার সুখ, সমৃদ্ধি বিরাজ করে। কোনও কাজেই ব্যক্তি পিছিয়ে পড়েন না।
- হালুয়া
দীপাবলির দিন দেবী লক্ষ্মীকে খুশি করতে অবশ্যই হালুয়া দিন। হালুয়া খেতে ভীষণ পছন্দ করেন সম্পদের দেবী। যদি আপনি হালুয়া দেন তাহলে আপনার ঘরে অর্থ ও শস্যের অভাব হবে না। এমন কি দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন।
- মরসুমের ফল
দীপাবলিতে অবশ্যই মাকে মরসুমের ফল নিবেদন করুন। এতে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। যদি অর্থ সংকট থাকে তাও আপনার জীবন থেকে দূর হবে।
- দিন এই ফলগুলি
তাছাড়াও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বেদানা, নারকেল, আপেল, কলা, মাখানা, পান ইত্যাদি। এগুলি যদি পারেন দীপাবলি দিন দেবী লক্ষ্মীকে এগুলি নিবেদন করুন। সেই সঙ্গে অবশ্যই সাদা রঙের একটি মিষ্টি দেবেন। এগুলি খেতে ভীষণ পছন্দ করেন সম্পদের দেবী । এতে কিন্তু আপনার উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপাও থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications