বাস্তুত্রুটি দূর করতে শ্রাবণ মাসে মহাদেবকে এগুলি নিবেদন করবেন, পাবেন হাতেনাতে ফল
হিন্দুধর্মে, শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস ভোলেবাবার খুব প্রিয় মাস। এই মাসে ভোলেবাবার বিশেষ পুজো করলে আর্থিক দিকে খুব লাভ হয়। এমন কি মহাদেবের কৃপাও পাওয়া যায়।
যদি আপনি আপনার বাস্তুত্রুটি দূর করতে চান, শিবের কৃপা পেতে চান, পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো থাকতে চান তাহলে অবশ্যই শ্রাবণ মাসে এই বাস্তুটিপসগুলি মানতে পারেন, দেখুন কী কী করবেন।

- বেল পাতা নিবেদন করুন
ভগবান ভোলেবাবাকে বেলপাতা অবশ্যই নিত্যদিন নিবেদন করবেন। শিব পুরাণে বলা হয়েছে, যে বাড়িতে শিবলিঙ্গে বেল পাতা নিবেদন করা হয়। সেই বাড়িতে ভগবান শিব নাকি খুব খুশিতে থাকেন। পরিবারে সুখ-সমৃদ্ধি তার বিরাজ করে। বাস্তুমতে, আপনি বাড়ির উত্তর-পূর্ব দিকে বেল গাছ লাগাতে পারেন।
- এই ছবি লাগান
আপনার বাড়ির স্থানে যেখানে ঠাকুর ঘর আছে সেখানে ভগবান শিবের ছবি লাগাতে পারেন। তাছাড়া পার্বতী, লক্ষ্মী, গণেশ, শিব ঠাকুরের একত্রে ছবি লাগাতে পারেন। ভগবান শিবের ছবি বাড়ির উত্তর দিকে লাগানো অত্যন্ত শুভ। এতে আপনার পরিবারের যদি কোনও অশান্তির পরিবেশ থাকে তাও কিন্তু দ্রুত কেটে যাবে।
- শিবের এই মূর্তি বাড়িতে রাখবেন না
বাড়িতে কখনোই শিবের রাগান্বিত ছবি, শিবের তাণ্ডবমূর্তি রাখবেন না। এতে আপনার পরিবারের নানান সমস্যার সৃষ্টি হবে।
- কোন দিকে রাখবেন মহাদেবের ছবি
যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ না থাকে, তাহলে শ্রাবণ মাসে বাড়িতে শিবলিঙ্গ কিনে আনতে পারেন। বাড়ির উত্তর-পূর্ব দিকে শিবলিঙ্গ রাখা অত্যন্ত শুভ তবে। উত্তর-পূর্ব দিক মহাদেবকে রাখা সবথেকে শুভ বলে মনে করা হয়।
- নিয়মিত জপ করুন এই মন্ত্র
বাস্তুশাস্ত্র অনুসারে, দেব-দেবীদের প্রিয় দিক হল উত্তর-পূর্ব দিক। তাই এদিকেই শিবের মূর্তি রাখুন। আর এই মাসে ওম নমঃ শিবায় ও মন্ত্রটি জপ করতে একদম ভুলবেন না।
- ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন
শ্রাবণ মাসে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন করে পরিষ্কার জামা কাপড় পরুন। ভগবান শিবের মাথায় জল অর্পণ করুন। এতে আপনি দাম্পত্য জীবনে অশান্তি কলহ থেকে বেরোতে পারবেন।
- দেবতা এটা অর্পণ করবেন
শনিবার ও সোমবার করে শিবলিঙ্গের জল এবং দুধ অর্পণ করুন। এতে শনি দেবতার অশুভদৃষ্টি আপনার উপর থেকে চলে যাবে। ভগবান শিবের বিশেষ কৃপা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications